ঢাকাMonday , 20 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মুক্তিযোদ্ধা কোটায় ভর্তি কাল থেকে

Link Copied!

juজাবি থেকে প্রত্যাশা প্রমিতি সিদ্দিক
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০১৪-১৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে মুক্তিযোদ্ধা কোটায় ভর্তি আগামীকাল মঙ্গলবার শুরু হচ্ছে। ভর্তির জন্য নির্বাচিতদের নাম বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার অফিসের শিক্ষা শাখার নোটিস বোর্ড ও ওয়েবসাইটে পাওয়া যাবে। ২১-২৬ এপ্রিল পর্যন্ত মেধা তালিকায় এবং আসন শূণ্য থাকা সাপেক্ষে আগামী ২৮-২৯ এপ্রিল পর্যন্ত অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি নেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
ভর্তি হওয়ার সময় ছাত্র-ছাত্রীদের পিতা-মাতার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সনদপত্র, সরকারি গেজেটের কপি অথবা মুক্তিবার্তার কপি এবং তিনশ’ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা জমা দিতে হবে। অঙ্গীকারনামার নমুনা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। অঙ্গীকারনামা ওয়েবসাইট থেকে ডাইনলোড করে স্ট্যাম্পে প্রিন্ট করে সঙ্গে নিয়ে আসতে হবে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক মুক্তিযোদ্ধার সনদপত্র যাচাই-বাছাইয়ের পর সনদপত্র ভুয়া বা জাল প্রমাণিত হলে সংশ্লিষ্ট ছাত্রছাত্রীর ভর্তি বাতিল করা হবে। এ ছাড়া ভর্তির জন্য বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্র থেকে স্বাস্থ্য পরীক্ষার সার্টিফিকেট সংগ্রহ করে সংশ্লিষ্ট ইউনিট অফিস থেকে সংগৃহীত ভর্তি ফরম, তথ্য ফরম এবং আইটি ফরম যথাযথভাবে পূরণ করে তার সঙ্গে সদ্যতোলা ১০ কপি পাসপোর্ট আকারের রঙিন ছবি (প্রত্যয়ন ব্যতীত), মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সমমানের পরীক্ষাসমূহের মূল নম্বরপত্র, সনদপত্র, শিক্ষা প্রতিষ্ঠানের প্রশংসাপত্র এবং অভিভাবকের মাসিক আয়ের সনদপত্র জমা দিতে হবে।