বিনোদন ডেস্ক : কলকাতার নির্মাতা মাইনাক ভৌমিকের পরিচালনায় ‘ফ্যামেলি অ্যালবাম’ নামে নতুন একটি চলচ্চিত্রের নির্মাণ কাজ শেষ হয়েছে। কিন্তু ছবিটির ট্রেইলার অনলাইনে প্রকাশের পরপরই জানা যায়, এখানে সমকামি চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী পাওলি দাম ও স্বস্তিকা মুখার্জি।
সম্প্রতি ‘ফ্যামেলি অ্যালবাম’ ছবিটির ট্রেইলার অনলাইনে মুক্তি দেয়া হয়েছে। এই ছবিতে প্রথমবারের মতো সমকামি চরিত্রে জুটি বেঁধে অভিনয় করেছেন অভিনেত্রী পাওলি দাম ও স্বস্তিকা মুখার্জি। এছাড়াও রয়েছেন রিয়া সেন ও রনদীপ বোস।
ট্রেইলারটি অনলাইনে প্রকাশের পরপরই ছবির পরিচালক ভারতীয় সংবাদ মাধ্যমকে বলেন, ‘আমার ছবিটি মূলত একটি পরিবারের সদস্যদের ইচ্ছা ও অনিচ্ছার গল্প। যেখানে নানা প্রতিকূলতার মধ্যেই সমকামি বন্ধু একে অপরের পাশে থাকতে পারে।’
‘ফ্যামেলি অ্যালবাম’ ছবির সংগীত পরিচালনা করেছেন অনুপম রায়। আগামী ২৯ মে কলকাতা জুড়ে ছবিটি মুক্তি দেয়ার কথা রয়েছে।

