ঢাকাMonday , 20 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ব্যাগে কনডম রাখার আহ্বান টয়ার

Link Copied!

toyaবিনোদন ডেস্ক:১৮ এপ্রিল ইউটিউবে তিনি এই বিষয়টি নিয়ে একটি ভিডিও বার্তা আপলোড করেছেন যেখানে তিনি যৌন নিপীড়ন এড়াতে নারীদের প্রতি সবসময় ব্যাগে কনডম রাখার আহ্বান জানিয়েছেন। এই ভিডিওতে টয়া আরও জানান সে সহ মিডিয়াঙ্গনে কাজ করা নারীদেরও রাস্তা ঘাটে এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলতে এমন পরিস্থিতির শিকার হতে হয়। রাস্তায় বখাটেদের কথাগুলো না শোনার ভান করে কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের কমেন্ট মুছে দিয়ে কিংবা ব্লক করে এই পরিস্থিতি এড়াতে হয়। তিনি আরও বলেন, দা, ছুরি, বটি নিয়ে চলাচল করলে হয়ত এক দু’জনকে প্রতিহত করা যাবে। কিন্তু পাঁচ, দশ, পনের কিংবা বিশ জনকে একা প্রতিহত করা সম্ভব না। রাস্তায় তো এই ঘটনা ঘটার সময় কেউ এগিয়েও আসবে না। তাই ঐ মুহূর্তে ব্যাগে কনডম থাকলে হামলাকারীদের সেটি দিয়ে পরবর্তী ঝামেলা (অনাকাঙ্ক্ষিত প্রেগনেন্সি) এড়ানোই ভালো বলে মনে করেন তিনি।
ভিডিওতে তিনি এও বলেন, লজ্জা হওয়া উচিত যে আজকে আমরা মেয়েরা এই লেভেলে এসে চিন্তা করছি। আমাদের পর্দাশীল হতে বলার আগে নিজে সংযত হতে শিখুন। আমার এই ভিডিও নিয়ে অনেকে অনেক নেতিবাচক কমেন্ট করবে জানি, কিন্তু তাতে আমার কিছু আসে যায় না।
সামাজিক যোগাযোগ মাধ্যমে টয়ার এই ভিডিও বার্তা ইতিমধ্যে আলোচনার ঝড় তুলেছে। তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত টয়ার ফেসবুক আইডিতে এই ভিডিও পোস্টে ১০,৭১১ টি লাইক, ৩২৭১ টি শেয়ার এবং অসংখ্য কমেন্ট হয়েছে। কেউ কেউ টয়ার এই সাহসী মন্তব্যকে সাধুবাদ জানিয়েছে আবার কেউ কেউ এমন পরিস্থিতিতে এমন বক্তব্য রাখা কতটা যুক্তিসঙ্গত সেই বিষয়ে প্রশ্ন তুলেছে।