ঢাকাMonday , 20 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জাজের নতুন আবিষ্কার ফারিয়া ও জলি

Link Copied!

JAZবিনোদন ডেস্ক: বাংলা চলচ্চিত্রে নায়িকা সঙ্কট নতুন কিছু নয়। তবে এই সঙ্কটের সমাধান দিতেই এবার নতুন দুই নায়িকাকে নিয়ে হাজির হয়েছে জাজ মাল্টিমিডিয়া। প্রযোজনা প্রতিষ্ঠানটির নতুন ছবি ‘প্রেমী ও প্রেমী’-তে নায়িকা হিসেবে অভিনয় করবেন নুসরাত ফারিয়া এবং পরবর্তী ছবিতে অভিনয় করবেন ফাল্গুনী রহমান জলি।
রোববার সন্ধ্যায় রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁওহোটেলে ‘প্রেমী ও প্রেমী’ ছবির মহরত অনুষ্ঠানের আয়োজন করা হয়। তবে এই অনুষ্ঠানকে ছাপিয়ে সবার কৌতূহল ছিলো কে হচ্ছেন জাজের নতুন নায়িকা। গত কয়েকদিন ধরেই সিনেমা পাড়ায় বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছিলো। অবশেষ মহরত অনুষ্ঠানেই ঘোষণা করা হয় নতুন দুই নায়িকার নাম। এদের একজন নুসরাত ফারিয়া, আরেক জন ফাল্গুনী রহমান জলি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি, জাজমাল্টিমিডিয়ারকর্ণধার আবদুল আজিজ, পরিচালক আশোক পতি, অমিত হাসান, বাপ্পি চৌধুরীসহ আরো অনেকে।
এ সময় নুসরাত ফারিয়া বলেন, ‘শুরুটা জাজ মাল্টি মিডিয়ার মতো বড় ব্যানারে হওয়ায় আমি আনন্দিত। এটি একটি আলোচিত ছবি হবে বলে আমার বিশ্বাস।’
অন্যদিকে জলি বলেন, ‘আগে অভিনয় করিনি। আমাকে এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করে দিচ্ছে জাজ মাল্টিমিডিয়া। সবার শুভকামনা চাই।’
‘প্রেমী ও প্রেমী’তে ছবিতে নায়ক হিসেবে দেখা যাবে ওপার বাংলার অঙ্কুশকে। ছবিটি পরিচালনা করবেন ভারতের অশোক পতি ও বাংলাদেশের আবদুল আজিজ। সংগীত পরিচালনায় শওকত আলী ইমন, ইমন সাহা, আকাশ, স্যাভি।
মহরত ও নতুন দুই নায়িকার নাম ঘোষণার পরপরই শুরু হয় সাংস্কৃতিকঅনুষ্ঠান। এতে সংগীত পরিবেশন করেন শওকত আলী ইমন, ন্যান্সি, কনা, শফিক তুহিনসহ আরো অনেকে। অনুষ্ঠানটি আয়োজনে পৃষ্ঠপোষকতা দিয়েছে ফেয়ার অ্যান্ড লাভলী।
আগামী ৮ জুন থেকে স্কটল্যান্ডে ‘প্রেমী ও প্রেমী’ ছবির চিত্রধারণের কাজ শুরু হবে। এখানে বেশির ভাগ অংশে শুটিং হবে, বাকিটা হবে বাংলাদেশ ও ভারতে। জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে ছবিটি প্রযোজনাকরছে কলকাতার এসকে মুভিজ।