ঢাকাMonday , 20 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নদী আসছেন নদী নিয়ে

Link Copied!

Nodiবিনোদন ডেস্ক : যারা নিয়মিত বাংলা গানের শ্রোতা তাদের জন্য নতুন খবর হচ্ছে তরুণী কণ্ঠশিল্পী নদী আসছেন ‘নদী’ নিয়ে। এই কণ্ঠশিল্পীর প্রথম অ্যালবামের নাম নিজের নামেই রেখেছেন। অ্যালবামটি ২০ এপ্রিল সন্ধ্যায় আনুষ্ঠানিক ভাবে প্রকাশ হতে যাচ্ছে ঢাকার গুলশান ক্লাবে।
অ্যালবাম প্রকাশনা উৎসবে উপস্থিত থাকবেন অ্যালবামটির সংগীত পরিচালক শওকত আলী ইমন, বাপ্পা মজুমদার, তাহসান, হৃদয় খান, আরফিন রুমি, ইমরান, রাফা, জুয়েল মোরশেদ জু, সাজিদ সরকার সহ সংগীতাঙ্গনের শীর্ষ এবং সেরা তারকারা।
দেশের অন্যতম চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার সহযোগিতায় অ্যালবামটি প্রকাশ করছে ডেডলাইন মিউজিক। উক্ত প্রকাশনা উৎসবে নদীর ডেব্যু অ্যালবাম প্রকাশ ছাড়াও আনুষ্ঠানিক ভাবে মুক্তি দেয়া হবে এই অ্যালবামের ৩টি মিউজিক ভিডিও।
বলে রাখা ভালো, ২০০৯ সালের চ্যানেল আই সেরাকণ্ঠের দ্বিতীয় রানারআপ হয়েছিলেন নদী।