ঢাকাMonday , 20 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ছাত্রদলকে বিতাড়িত করলো ছাত্রলীগ

Link Copied!

MM-COLLEGEযশোর প্রতিনিধি: যশোর সরকারি এমএম কলেজের আসাদ হল দখল করে ছাত্রদল অনুসারীদের বিতাড়িত করেছে ছাত্রলীগ।
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ছাত্রদল অনুসারীদের জোরপূর্বক নামিয়ে দিয়ে ছাত্রলীগ। তবে একথা অস্বীকার করেছে ছাত্রলীগ ও কলেজ প্রশাসন।
সূত্র মতে, প্রায় দুই যুগ ধরে ঐতিহ্যবাহী এমএম কলেজের আসাদ হল ছাত্রদলের নিয়ন্ত্রণে ছিল। এখানে ১২০টি সিটে সর্বশেষ ৭০ জন শিক্ষার্থী অবস্থান করছিলেন। তবে এ হল থেকে ছাত্রদল নাশকতাসহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড পরিচালনা করছে এমন অভিযোগ করে ছাত্রলীগ। এর প্রেক্ষিতে ছাত্রলীগ সোমবার সেখানে থাকা ছাত্রদল অনুসারী শিক্ষার্থীদের নামিয়ে দেয়।
সেখান থেকে নেমে যাওয়া কয়েকজন শিক্ষার্থী না প্রকাশ করার শর্তে বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে জেলা ছাত্রলীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক রওশন ইকবাল শাহী এবং সমাজসেবা বিষয়ক সম্পাদক তৌহিদুর রহমানের নেতৃত্বে ছাত্রলীগের নেতারা এসে ১০ মিনিটের মধ্যে হল ছাড়ার নির্দেশ দেন। এত অল্প সময়ের মধ্যে হল ছাড়ার নির্দেশ না দেয়ার অনুরোধ করলে অনেককে মারপিট করা হয়। এ সময় শিক্ষার্থীদের ল্যাপটপ, মোবাইল ও টাকা ছিনিয়ে নেয়া হয়েছে বলেও শিক্ষার্থীরা অভিযোগ করেন।
তবে অভিযোগ অস্বীকার করে জেলা ছাত্রলীগ নেতা রওশন ইকবাল শাহী বলেন, ‘শিক্ষার্থীরা নিজ নিজ মালামাল নিয়ে নেমে গেছে। কারও সঙ্গে খারাপ আচরণ করা হয়নি। এমনকি জোর করে নামিয়েও দেয়া হয়নি। এমএম কলেজের আসাদ হলে ছাত্রদল নামধারীরা অবস্থান করে বিভিন্ন সময় নাশকতার পরিকল্পনা করে আসছে। তাই সাধারণ শিক্ষার্থীরা নাশকতার পরিকল্পনাকারীদের নামিয়ে দিয়েছে। ছাত্রলীগ তাদের সহযোগিতা করেছে।
কলেজের অধ্যক্ষ প্রফেসর নমিতা রানী জানান, জোরপূর্বক কাউকে নামিয়ে দেয়া হয়েছে এমন কেউ অভিযোগ করেনি। কেউ অভিযোগ করলে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
ঘটনাস্থলে উপস্থিত যশোর কোতোয়ালি থানার এসআই রতন বিশ্বাস জানান, শিক্ষার্থীরা তাদের মালামাল নিয়ে নেমে গেছে। কেউ জোর করে তাদের নামিয়ে দিয়েছে বা তাদের মালামাল কেড়ে নিয়েছে একথা সত্য নয়।