ঢাকাMonday , 15 September 2014
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাল্যবিয়ের শাস্তি দুই বছর জেল

দৈনিক পাঞ্জেরী
September 15, 2014 11:44 am
Link Copied!

নিজস্ব প্রতিবেদক

কাস্টমস আইন ও বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৪ এর খসড়া নীতিগতভাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। কাস্টমস আইন আগামী ২০১৬ সাল থেকে বাস্তবায়ন করা হবে।আর বাল্যবিবাহ আইনে অপরাধীদের সর্বোচ্চ ২ বছর জেল ও ৫০ হাজার টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। এর আগে এ অপরাধের শাস্তি ছিল মাত্র ১ হাজার টাকা জরিমানা।সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার ৩০তম বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে সাংবাদিকদের বিফ্রিংকালে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররফ হোসাইন ভূইঞা এ তথ্য জানান।

Kebinetসচিব বলেন, ‘কাস্টমস আইনটি পরীক্ষণের প্রয়োজন আছে। আইন দু’টি বাংলায় প্রণয়ন করা হয়েছে। আইনটি স্বচ্ছ ও যুগোপযোগী হবে। পাশাপাশি রাজস্ব আয়ও বৃদ্ধি পাবে। এই আইনের মাধ্যমে আমদানি ও রপ্তানি পণ্যও সহজীকরণ হবে।’ আইনটি সংসদে যাবে পাস করা জন্য। পরে সেটা গেজেট আকারে প্রকাশ করা হবে বলে মন্ত্রিপরিষদ সচিব জানান।বাল্যবিবাহ আইন সম্পর্কে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘বাল্যবিবাহ আইন ১৯২৯ সালের আইন। এই আইনকে বাংলায় কিছু সংযোজন ও সংশোধন করে নতুনভাবে প্রণয়ন করা হয়েছে। এই আইনের বলে তিন শ্রেণীর মানুষ শাস্তি ভোগ করবে। ১. যে ব্যক্তি বাল্যবিয়ে দেবেন, ২. যিনি বাল্যবিয়ে করছেন এবং ৩. যিনি বাল্যবিয়ের আয়োজন করবেন। এসব ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি ২ বছরের জেল ও ৫০ হাজার টাকা জরিমানা নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে দেয়া হবে।’এদিকে মোবাইল ফোন ব্যবহারের ওপর সরকার ১ শতাংশ হারে সারচার্জ আরোপের সিদ্ধান্ত নিয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের এ সংক্রান্ত  প্রস্তাবও অনুমোদন দেয় মন্ত্রিপরিষদ। এ ছাড়া মন্ত্রিপরিষদ বৈঠকে গত ১০ থেকে ১১ জুলাই নিউইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদে বাংলাদেশ প্রতিনিধিদলের অংশগ্রহণ সম্পর্কে এবং গত ১০ আগস্ট মিয়ানমারের নাইপিদোতে অনুষ্ঠিত ২১তম মন্ত্রী পর্যায়ের সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রীর অংশগ্রহণ সম্পর্কে মন্ত্রিসভাকে অবহিত করা হয়।