বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ইন্টারনেট সার্চ ইঞ্জিন নিয়ে ২০০৯ সাল থেকে একযোগে কাজ করছে ইয়াহু এবং মাইক্রোসফট। দুই পক্ষের মধ্যে ইন্টারনেট সার্চের ক্ষেত্রে ইয়াহুর আধিপত্য বেশি। সম্প্রতি এই দুই প্রযুক্তি প্রতিষ্ঠানের মধ্যে চুক্তির সময়সীমা শেষ হচ্ছে। প্রতিষ্ঠান দুটি চাইছে নতুন করে সার্চ ইঞ্জিনের বাজারে অবদান রাখতে। ফলে, পুনরায় জোট বেঁধেছে প্রতিষ্ঠান দু’টি।
ইয়াহুর প্রধান নির্বাহী কর্মকর্তা মারিশা মেয়ের জানান, মাইক্রোসফটের সঙ্গে ইয়াহু নতুন করে চুক্তি হচ্ছে। এই চুক্তি অনুযায়ী ইয়াহুর সার্চ ইঞ্জিনে মাইক্রোসফটের পণ্যগুলো প্রধান্য দেয়া হবে। এছাড়া, মাইক্রোসফটের প্রযুক্তি কাজে লাগিয়ে সার্চ ইঞ্জিনের পুরনো ঐহিত্য ধরে রাখতে চায় ইয়াহু।
এদিকে সার্চ ইঞ্জিনের জগতে আধিপত্য বজায় রেখেছে গুগল। যুক্তরাষ্ট্রে এক-তৃতীয়াংশ বাজার দখল করে আছে প্রতিষ্ঠানটি। ইউরোপেও গুগলের জয়জয়কার।
ইয়াহুর বর্তমান সিইও মারিশা গুগলে প্রায় একযুগ কাজ করেছেন। ফলে গুগলের ব্যবসায়িক নীতির অনেকটাই তার নখদর্পনে। ইয়াহু মারিশার প্রযুক্তি জ্ঞানকে কাজে লাগিয়ে প্রতিষ্ঠানটিকে সমৃদ্ধ করার পরিকল্পনা নিয়েছে।
ইয়াহুর সঙ্গে মাইক্রোসফটের নতুন চুক্তি অনুযায়ী সার্চ ইঞ্জিন থেকে আয়ের শতকরা ৮৮ ভাগ নেবে ইয়াহু। বাকি ১২ ভাগ পাবে মাইক্রোসফট।
বাজারে ইয়াহুর মার্কেট শেয়ারের মূল্য ৪৫.৮৮ ডলার। যেখানে মাইক্রোসফটের শেয়ারের মূল্য ৪২.৩২ মার্কিন ডলার।

