ঢাকাSaturday , 18 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রামেক কর্মচারী নেতাদের পেটালেন শিক্ষার্থীরা

Link Copied!

RMCরাজশাহী প্রতিনিধি: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে কর্মচারী ইউনিয়নের নেতাদের পিটিয়েছে কলেজের শিক্ষার্থীরা। শনিবার দুপুরে রামেক হাসপাতালের মেডিসিন বিভাগ ১৭নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। পরে কর্মচারী ইউনিয়নের পক্ষে কর্মবিরতি ঘোষণা দিলে উভয়পক্ষকে নিয়ে রামেক হাসপাতাল পরিচালক সমাধানে বসেন। শেষ সংবাদ পাওয়া পর্যন্ত বিকেল সোয়া ৪টা পর্যন্ত আলোচনা চলছিলো।
তবে রামেক শিক্ষার্থীরা উল্টো দাবি করে বলেন, কর্মচারী ইউনিয়নের নেতা হওয়ার সুবাদে তারা ক্ষমতার দাপট দেখিয়ে তাদের ওপর হামলা চালিয়েছে।
রামেক হাসপাতাল সূত্র জানায়, দুপুরে চিকিৎসকরা ওয়ার্ডে রাউন্ড দেয়ার সময় রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষার্থী আল আমিন তার এক আত্মীয় রোগীর পাশে বসেছিলেন। এসময় চতুর্থ শ্রেণির কর্মচারী আনোয়ার হোসেন শিক্ষার্থী আল আমিনকে ওয়ার্ড থেকে বের হয়ে যেতে বলেন। এতে শিক্ষার্থী আমিন ওই কর্মচারীকে জানায় সে একজন মেডিকেলের শিক্ষার্থী। এখানে থাকলে কোনো সমস্যা হবে না। তারপরও চিকিৎসক রাউন্ডে আসার কথা বলে তাকে বের হয়ে যেতে বলেন কর্মচারী আনোয়ার হোসেন। এক পর্যায়ে কর্মচারী আনোয়ার হোসেন ক্ষিপ্ত হয়ে শিক্ষার্থী আল আমিনকে জোর করে ওয়ার্ড থেকে বের করে দেয়ার চেষ্টা করলে উভয়ের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়।
পরে আল আমিন কলেজে গিয়ে কয়েকজন বন্ধুদের সঙ্গে নিয়ে পুনরায় রামেক হাসপাতালের ১৭নং ওয়ার্ডে উপস্থিত হয়। এসময় রামেক হাসপাতাল ৪র্থ শ্রেণিন কর্মচারি ইউনিয়নের সভাপতি মাসুদ রানা, দপ্তর সম্পাদক আমিন ও সরদার আবুল কালাম বিষয়টি সমাধানের জন্য সেখানে গেলে শিক্ষার্থীরা তাদের ওপরে চড়াও হন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এদিকে এ ঘটনায় উভয়পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। চতুর্থ শ্রেণির কর্মচারীরা দাবি করেন, কোনো চিকিৎসক ওয়ার্ডে রাউন্ড দিলে রোগীর সঙ্গে যাতে অতিরিক্ত কোনো স্বজন ওয়ার্ডে উপস্থিত না থাকে সে বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশনা আছে। আনোয়ার হোসেন সেই নির্দেশনাই পালন করছিলেন।
এ ঘটনার পর ৪র্থ শ্রেণির কর্মচারীরা কাজ ছেড়ে পরিচালকের রুমের কাছে গিয়ে বিচারের দাবিতে হাজির হয়। ওই সময় রামেক শিক্ষার্থীরাও ঘটনার সঙ্গে জড়িত কর্মচারীর শাস্তির দাবিতে পরিচালকের কক্ষে উপস্থিত হন।
বিকেল সোয়া৪টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন দুপক্ষকে নিয়ে আলোচনায় বসেছিলেন।