বিনোদন ডেস্ক :
মঞ্চপাড়া
শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় রয়েছে সুবচনের নাটক ‘মহাজনের নাও’। প্রয়াত বাউল শাহ আব্দুল করিমের জীবন ও দর্শন অবলম্বণে নাটকটি রচনা করেছেন শাকুর মজিদ। নাটকটি নির্দেশনা ও পরিকল্পনা করেছেন সুদীপ চক্রবর্তী।
প্রদর্শনী
রাজধানীর বাড্ডার প্রগতী স্মারণীতে অবস্থিত অ্যাথেনা গ্যালারি অফ ফাইন আর্টসে চলছে ১২জন খ্যাতিমান ও বর্ষীয়ান শিল্পীর শিল্পকর্ম নিয়ে এক দলীয় চিত্রপ্রদর্শনী। ‘সুইট টেস্ট অফ লিবার্টি’ শিরোনামের এই চিত্রপ্রদর্শনী চলবে আগামী ২০ এপ্রিল পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনীটি সর্বসাধারণের জন্য খোলা থাকবে।
রাজধানীর গুলশানে অবস্থিত বেঙ্গল আর্ট লাউঞ্জ-এ শুরু হয়েছে শিল্পী মাহবুবুর রহমানের একক চিত্রপ্রদর্শনী। ১১ এপ্রিল সন্ধ্যা ৬টায় প্রদর্শনীর উদ্বোধন করা হয়। প্রদর্শনীটি আগামী ২ মে পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
চলচ্চিত্র
স্টার সিনেপ্লেক্স, বসুন্ধরা সিটি
ছুঁয়ে দিলে মন
শো টাইম: সকাল ১০টা ৫০, দুপুর ১টা ৪০, বিকাল ৪টা, সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে।
সিন্ডেরেলা
শো টাইম: সকাল ১১টা ১৫, দুপুর ২টা ১৫, বিকেল ৪টা ৪৫ ও সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে।
চ্যাপি
শো টাইম: সকাল ১১টায়।
ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ৭
শো টাইম: সকাল ১০টা ৫০, দুপুর ১টা ৪০, বিকাল ৪টা ৩০, সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে।
ব্লকবাস্টার সিনেমাস, যমুনা ফিউচার পার্ক
ছুঁয়ে দিলে মন
শো টাইম: দুপুর ১টা, বিকাল ৪টা, সন্ধ্যা ৭টায়
ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস
শো টাইম: বেলা ১২টা,দুপুর ২টা ৫০, বিকেল ৫টা ও সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে (থ্রিডি)।
দ্য লাজারুস ইফেক্ট
শো টাইম: দুপুর ২টা ৩০ ও সন্ধ্যা সাড়ে ৬টায়।
মোর্টডেকাই
শো টাইম: দুপুর সাড়ে ১২টা ও বিকেল সাড়ে ৪টায়।
জিরো ডিগ্রী
শো টাইম: দুপুর ১২টা ৩০, বিকেল ৩টা ৩০ ও সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে।
জুপিটার এসেন্ডিং
শো টাইম: দুপুর ২টা ৩০ মিনিটে।

