ঢাকাSaturday , 18 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঘনিষ্ট দৃশ্যে আপত্তি নেই

Link Copied!

Swastika-Mukherjeeবিনোদন ডেস্ক : চুমু হোক কিংবা ঘনিষ্ঠ দৃশ্য, যৌনতার ছিটেফোঁটা গন্ধ থাকলেই সেই সিনেমার গল্প ঘুরে বেড়ায় লোক মুখে। কিন্তু অভিনেতাদের কাছে এমন দৃশ্যে অভিনয় করাটা বাকি আর পাঁচ দৃশ্যের মতই সমান, আলাদা কোনও উত্তেজনা বা সঙ্কোচের জায়গা নেই, এমনই স্পষ্ট উক্তি করেছেন বঙ্গতনয়া স্বস্তিকা।
আমি ও আমার গার্লফ্রেন্ড’ ছবিতে শ্রীর শরীরি উষ্ণতা থেকে ‘ব্যোমকেশ বক্সী’তে আঙ্গরুবালার চিরায়ত আবেদন- টালিগঞ্জের এই সুন্দরীর মোহময়ী উপস্থিতিতে মুগ্ধ সিনেপ্রেমীরা। পর্দায় উত্তেজনার ঝড় তুলতে তার জুড়ি মেলা ভার। অার এমন দৃশ্যে অভিনয় করাটা স্বস্তিকার কাছে বলতে গেলে জলভাত।
আর পাঁচটা সাধারণ দৃশ্যের মতই এইসব ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে স্বস্তিকা জানিয়েছেন, ‘ঘনিষ্ঠ দৃশ্য অভিনয়ে জড়তা আমার কোনদিন ছিল না। তাছাড়া বাংলায় সিনেমা এখন অনেক সাবালক, সেখানে চুমু বা ঘনিষ্ঠে দৃশ্যে অভিনয় করাটা কোন ব্যাপারই না। আজকাল পরিচালকরা এমন সর ছবিই বানাচ্ছেন যেখানে যৌনতা স্বাভাবিক ভাবেই জায়গা করে নিয়েছে। গল্প, কাহিনী কিংবা চরিত্রে। স্বাভাবিকভাবেই যদি যৌণতা চলে আসে, জোর করে বাদ দেওয়ার তো মানে নেই।’
স্বস্তিকা ‘সাহেব বিবি গোলাম’ ছবির শুটিংয়ে ব্যস্ত আছেন। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে তার সিনেমা ‘ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী’ ছবিটি। ব্যবসায়িক সাফল্যর দিকটা না ধরলে ছবিটি প্রসংশিত। আর এই ছবিতে স্বস্তিকার সুঅভিনয় নিয়ে বেশ আলোচনা হচ্ছে বলিউড পাড়ায়।