ঢাকাFriday , 17 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মৌসুমির নতুন বিজ্ঞাপন

Link Copied!

Moushumi-2বিনোদন ডেস্ক : সিনেমা ও নাটকে নিয়মিত অভিনয় করে যাচ্ছেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। তবে মাঝে-মধ্যে তাকে বিজ্ঞাপনের মডেলিংয়েও দেখা যায়। এরই ধারাবাহিকতায় নতুন একটি বিজ্ঞাপনের মডেল হলেন তিনি।
বিজ্ঞাপনটি নির্মাণ করছেন পরিচালক তানভীর হাসান। শুক্রবার রাজধানীর তেজগাঁওস্থ বিএফডিসির ২ নম্বার (জসিম ফ্লোরে)বিজ্ঞাপনের শূটিংয়ে অংশ নেন মৌসুমি। বিজ্ঞাপন নির্মাতা প্রতিষ্ঠান তাসের ঘর বিজ্ঞাপনটি নির্মান করছে। বিজ্ঞাপনটির দৈর্ঘ প্রায় ১ মিনিট।
বিজ্ঞাপন নির্মাতা তানভীর হাসান বলেন, ‘আমাদের এ বিজ্ঞাপনে প্রধান চরিত্র হিসেবে থাকছে মৌসুমী। এছাড়া আরও অনেক থাকছেন।’ তবে বিজ্ঞাপনটির কিসের এ বিষয়ে তিনি কিছুই জানাননি। সপ্তাহখানেকের মধ্যে বিজ্ঞাপনটি বিভিন্ন টেলিভিশনে প্রচার শুরু হবে। তিনি আরও জানান এটি তার নির্মিত আনুমানিক ৬৫তম বিজ্ঞাপন।
মৌসুমির সঙ্গে যোগাযোগ করা হলে একটি সূত্র জানায়, ‘বিজ্ঞাপন সম্পর্কে বেশী কিছু বলতে পারব না। কারণ এজেন্সি থেকে এ ব্যাপরে নিষেধ করা হয়েছে। প্রচার প্রচারণার ব্যাপারে তারা আলাদাভাবে কাজ করবে।’ তবে একটি সূত্র জানায় বিজ্ঞাপনটি একটি হাউজিং কোম্পানির।
নব্বইয়ের দশক থেকে বাংলা চলচ্চিত্র ও বিজ্ঞাপনে অভিনয় করছেন চিত্রনায়িকা মৌসুমী। ক্যারিয়ারের দুই যুগ এর বেশী ব্যবধানে এখনো তার আকাশচুম্বী জনপ্রিয়তা। ভক্ত ও দর্শকদের জন্য নতুন নতুন চমক নিয়ে প্রায়ই তিনি হাজির হচ্ছেন।