ঢাকাFriday , 17 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জন্মদিনে অনন্ত জলিল…

Link Copied!

anantoবিনোদন ডেস্ক : শুক্রবার আলোচিত নায়ক অনন্ত জলিলের জন্মদিন। তাই সকাল থেকেই প্রিয়জন ও ভক্তদের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন তিনি। এদিকে জন্মদিন উপলক্ষে তার নতুন ছবি ‘স্পাই’ এর জন্য ট্যালেন্ট হান্টের মাধ্যমে অভিনয়শিল্পী নির্বাচন করার কথাও জানিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের এই তারকা।
চিত্রনায়ক, প্রযোজক ও পরিচালক অনন্ত জলিলের জন্মদিন শুক্রবার। তাই সকালে থেকেই তার মুঠোফোনে আসতে শুরু করে ভক্তদের শুভেচ্ছা বার্তা। পাশাপাশি প্রিয়জনদের কাছ থেকেও পেয়েছেন শুভেচ্ছা।
জন্মদিনের এই শুভক্ষণে তার নতুন ছবি ‘দ্য স্পাই’র জন্য দেশব্যাপী ‘ট্যালেন্ট হান্ট’ নামের একটি কর্মসূচির মাধ্যমে কিছু অভিনয়শিল্পী নির্বাচন করা কথা জানিয়েছেন অনন্ত জলিল। এ জন্যে আগামী ২৮ এপ্রিল একটি সংবাদ সম্মেলনও ডেকেছেন তিনি।
এদিকে শুক্রবার সকালে নিজের ব্যবসা প্রতিষ্ঠান এজেআই গ্রুপের প্রধান কার্যালয়ে পৌঁছালে অনন্ত জলিলকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান সেখানকার সকল কর্মকর্তা ও কর্মচারিরা। এসময় সবার সঙ্গে জন্মদিনের কেকও কাটেন তিনি।
অনন্ত জলিলের মিডিয়া ম্যানেজার সজীব জানান, প্রতিবারের মতো এবারও এতিমখানার শিশুদের সঙ্গে সময় কাটাবেন অনন্ত জলিল। পাশাপাশি দুস্থদের মধ্যে খাদ্য বিতরণ করবেন।
অনন্ত জলিলের জন্ম মুন্সিগঞ্জ জেলায়। পুরো নাম এম.এ জলিল অনন্ত। পাঁচ বছর বয়সে মাকে হারিয়ে বড় হয়েছেন বাবার আদর স্নেহে। চলচ্চিত্রের  পাশাপাশি তিনি একজন প্রতিষ্ঠিত গার্মেন্টস ব্যবসায়ী। ১৯৯৯ সালে এজেআই গ্রুপ প্রতিষ্ঠার মাধ্যমে একজন সফল ব্যবসায়ি হিসেবে আত্মপ্রকাশ করেন। ২০১০ সালে ‘খোঁজ-দ্যা সার্চ’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন অনন্ত জলিল। শিগগিরই তিনি ‘দ্য স্পাই’ নামে নতুন একটি ছবি নিয়ে দর্শকদের সামনে হাজির হতে যাচ্ছেন।