ঢাকাFriday , 17 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফিট এন্ড হিট মাহি

Link Copied!

Mahiবিনোদন ডেস্ক : চলচ্চিত্রের নায়িকরা তাদের চেহারা বা রূপের লাবন্য ধরে রাখার জন্য কত কিছুই না করে থাকেন। এর পাশাপাশি তাদের দেহসৌষ্ঠব সুন্দর করে তোলার জন্য কত ঘামই না তাদের জড়াতে হয়। সারাদিন অভিনয় নিয়ে ব্যস্ত থাকার পরও দিনের একটা অংশ জিমে কাটাতে হয় তাদের। নিজেদের কতটা আকর্ষনীয় করে তুলে ধরা যায় দর্শকদের সামনে, এটাই বর্তমান সময়ের নায়িকাদের কাছে মুখ্য বিষয় হয়ে দাড়িয়েছে।
অভিনয় তাদের কাছে হয়তো সেভাবে গুরুত্ব পায় না। যার কারণে বর্তমান সময়ে বাংলা চলচ্চিত্রে অনেক নায়িকা এসেছেন, আবার ফিরেও গেছেন। অনেকে এসে প্রমাণ করতে পারেননি নিজের যোগ্যতা, ফল স্বরূপ যা হওয়ার কথা তাই তাদের ভাগ্যে বরণ করে নিতে হয়েছে। শুধুমাত্র চেহারা কিংবা শরীর সর্বস্ব হওয়ায় অভিনেত্রী হিসেবে স্থায়ীত্ব পাননি তারা।
একটা সময় ছিল দেহসৌষ্ঠবের চেয়ে অভিনয়ের প্রতি নায়িকাদের অনেক বেশী মনোযোগ দিতে হত। কিন্তু বর্তমান সময়ে বেশীরভাগ ক্ষেত্রে ঠিক তার উল্টো।
সম্প্রতি চিত্রনায়িকা মাহি তার সামাজিক যোগাযোগের মাধ্যমে ফেসবুকে একটি ছবি আপলোড করে লিখেছেন, ‘চূড়ান্ত পর্যায়ে তিন কেজি ওয়েট কমিয়েছি।’ ক্যামেরায় তিনটি আঙুল দেখিয়ে তিনি একথা বলেন। মাহি বর্তমানে অগ্নি-২ এর শ্যুাটিংয়ে থাইল্যান্ডে ব্যস্ত রয়েছেন। অগ্নি-২ ছবির একটি দৃশ্যের ছবিতে দেখা গেছে মাহি সমুদ্র সৈকতে দৌড়াচ্ছেন।
এতো গেলো তার দেহসৌষ্ঠবের কথা। এছাড়া তার সেলফি প্রীতির কথাও পাঠকেদের জানা রয়েছে। চিত্র নায়িকা মাহির ফেসবুকে সেলফিপ্রীতির একটি বিষয় লক্ষ করা যায়, তিনি প্রায় প্রতিদিন সেলফি আপলোড করে থাকেন। এ নিয়ে এক সাক্ষাৎকারে বলেছিলেন ‘ফেসবুকই আমার জান প্রাণ। নিজেকে সবসময় আপডেট রাখার জন্য কিছুক্ষণ পরপর ছবি তুলো আপলোড করি। আমি কখন কি করি, কি অবস্থায় আছি এটা সবার জানা উচিত। সে ভাবনা থেকেই সেলফি তুলে আপলোড করি। ফেসবুকটা আমার কাছে অন্য একটি দুনিয়ার মত। যেখানে আমার নিজের অবস্থানটাকে তুলে ধরা সহজ।’
মাহিয়া মাহী ‘ভালবাসার রং’ ছবিতে অভিনয়ের মাধ্যমে ২০১২ সালে বাংলা চলচ্চিত্রে পা রাখেন। এরপর একের পর এক দর্শক জনপ্রিয় ছবি উপহার দিয়ে যাচ্ছেন বাংলা চলচ্চিত্রের হালের অ্যাকশন কণ্যা মাহিয়া মাহি।