ঢাকাThursday , 16 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ক্যান্সার নির্ণয় করবে স্মার্টফোন!

Link Copied!

smartphoneতথ্যপ্রযুক্তি ডেস্ক : ক্যান্সার নির্ণয় করবে স্মার্টফোন। তাও আবার সঠিকভাবে এবং কম খরচে। সম্প্রতি এমন প্রযুক্তি উদ্ভাবনের ঘোষণা দিলেন যুক্তরাষ্ট্রের একদল চিকিৎসা গবেষক। গবেষকদল জানান, তারা একটি নতুন যন্ত্র আবিস্কার করেছেন। এই যন্ত্র স্মার্টফোনের সঙ্গে সংযুক্ত করে ক্যান্সার নির্ণয় করা সম্ভব। বিশেষ করে গ্রামীণ জনপদের মানুষের জন্য এই যন্ত্র দারুণ কাজে দেবে।
ক্যান্সার নির্ণয়ের এই প্রযুক্তির ডিজিটাল ডিফ্র্যাকশন ডায়গোনসিস বা ডি৩। এই যন্ত্র শুধুমাত্র চিকিৎসকদের জন্য তৈরি করা হয়েছে।
গবেষকদল জানিয়েছেন, ক্যান্সার নির্ণয়ের জন্য পরীক্ষা-নিরীক্ষা খুবই ব্যয়বহুল। এই যন্ত্র ব্যয়ের বোঝা কামাবে। মাত্র ১.৮০ ডলার ব্যয় করে স্মার্টফোনের মাধ্যমে ক্যান্সার শনাক্ত করা যাবে।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের ন্যাশনাল একাডেমি অফ সায়েন্স জার্নালে এই প্রযুক্তির খবর প্রকাশিত হয়।
গবেষণা দলের অন্যতম সদস্য ছিলেন চিকিৎসক সিজার ক্যাস্ট্রো। যিনি ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতাল ক্যান্সার সেন্টার এবং সেন্টার ফর সিস্টেম বায়োলজিতে কর্মরত রয়েছেন। সিজার বলেন, ‘আমরা বিশ্বাস করি  ক্যান্সার নির্ণয়ের জন্য আমরা যে প্রযুক্তি তৈরি করেছি তাতে খরচ খুবই কম।’
ডি৩ পদ্ধতিতে ইমেজিং মডিউল ব্যবহার করা হয়েছে। ব্যাটারি থেকে এই যন্ত্রের এলইডি শক্তি সংগ্রহ করে। স্মার্টফোনের সঙ্গে সংযুক্ত এই যন্ত্রটি রোগীর সব ধরণের তথ্য সংগ্রহ করে। স্মার্টফোনের মাধ্যমে রোগীর ছবি তুলে পর্যবেক্ষণ করা হয়।
গবেষকদল জানান, সনাতন মাইক্রোস্কোপের চেয়ে এই যন্ত্র বেশি কার্যকরী। ডি৩ পদ্ধতিতে তোলা ছবি কমপক্ষে ১ লাখ ব্লাড সেল কিংবা টিস্যু সেলের তথ্য সংগ্রহ করে রাখতে পারে।
এই পদ্ধতিতে ছবির মাধ্যমে রক্ত ও টিস্যুর মাইক্রোবিডস সংগ্রহ করা হয়। মাইক্রোবিডস হলো মলিকিউল। যেটা ক্যান্সার তৈরির জন্য অনুঘটক হিসেবে কাজ করে।
এরপর এই তথ্য খুব দ্রুত নিরাপদ এবং এনক্রিপটেড ক্লাউড সার্ভিসের মাধ্যমে কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ সার্ভারে পাঠানো হয়। সার্ভারে তথ্য প্রক্রিয়াকরণের মাধ্যমে নির্দিষ্ট মলিকুল খুঁজে বেরা করা হয়। এসব মলিকুলে ক্যান্সার আছে কিনা সেটা পর্যবেক্ষণ করেন চিকিৎসকরা।
যেখানে ক্যান্সার নির্ণয়ের জন্য চিকিৎসকদের সপ্তাহ খানেক সময় লাগে। স্মার্টফোনের মাধ্যমে তা কয়েক মিনিট কিংবা কয়েক ঘণ্টার মধ্যেই সম্ভব।
তবে এখনই এই প্রযুক্তি উন্মুক্ত করা হচ্ছে না। এ নিয়ে বিস্তর গবেষণার প্রয়োজন আছে বলে মনে করছেন চিকিৎসা বিজ্ঞানীরা।