ঢাকাThursday , 16 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশে যাত্রা শুরু করছে জিওনি

Link Copied!

iphoneতথ্যপ্রযুক্তি ডেস্ক: চীনের মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান জিওনি কমিউনিকেশন ইকুইপমেন্ট কোম্পানি লিমিটেড বাংলাদেশে জিওনি ব্যান্ডের মোবাইল ফোন বাজারজাত শুরু করতে যাচ্ছে। ১৯ এপ্রিল রাজধানীর একটি হোটেলে জিওনি মোবাইল ফোনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হবে। অনুষ্ঠানে জিওনির স্মার্টফোন ডিসপ্লে করা হবে। এছাড়া, অনুষ্ঠানে থাকছে এক্সপেরিয়েন্স স্টল এবং র‌্যাফেল ড্র।
২০০২ সালে চীনের বাজারে যাত্রা শুরু করে জিওনি কমিউনিকেশন ইকিইপমেন্ট কোম্পানি লিমিটেড। বর্তমানে বিশ্বের ৪২টি দেশে মোবাইল ফোন বিক্রি করছে প্রতিষ্ঠানটি।  ৪৩ তম দেশ
হিসেবে বাংলাদেশে কার্যক্রম শুরু করছে জিওনি। পৃথিবীর সেরা ১০টি মোবাইল ব্র্যান্ডের তালিকায় স্থান করে নিয়েছে প্রতিষ্ঠানটি। ২০১৪ সাল থেকে পাতলা স্মার্টফোন তৈরি করছে
জিওনি। এরই মধ্যে মাত্র সাড়ে পাঁচ মিলিমিটার পুরু জিওনি ইলাইফ এস ৫.৫ ও ৫ দশমিক ১৫ মিলিমিটার পুরু জিওনি ইলাইফএস ৫.১ স্মার্টফোন বাজারে ছেড়েছে।
সম্প্রতি বার্সেলোনায় ওয়াল্ড মোবাইল কংগেসে উন্মুক্ত করা জিওনির স্মার্টফোনগুলোই বাংলাদেশের বাজারে ছাড়া হবে। শুরুতে ছাড়া হবে দুইটি ফিচার ফোন ও চারটি মডেলের স্মার্টফোন।
প্রিমিয়াম ফোন হিসেবে বাজারে আনা হবে এস৭। গত মাসে অ্যান্ড্রয়েডনির্ভর এই ফোনটি বাজারে আনার ঘোষণা দিয়েছে জিওনি। এর দাম হাতের নাগালেই থাকবে।