ঢাকাThursday , 16 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

১০ দিনেও চার্জ যাবে না

Link Copied!

apple-watchতথ্যপ্রযুক্তি ডেস্ক : প্রযুক্তি প্রতিষ্ঠান আসুস স্মার্টওয়াচ তৈরির ঘোষণা দিয়েছে। আসুস জানিয়েছে তাদের স্মার্টওয়াচের ব্যাটারির আয়ু ১০ দিন পর্যন্ত থাকবে। যেখানে অ্যাপলের ওয়াচের ব্যাটারির আয়ু মাত্র একদিন। ফলে, স্মার্টওয়াচের বাজারে আসুস আধিপত্য ধরে রাখতে পারবে বলে মনে করা হচ্ছে।
আসুসের পুরনো স্মার্টওয়াচের নাম জেন ওয়াচ। যদিও এটিতে অত্যাধুনিক নতুন ফিচার নেই। যেমনটা আছে অ্যাপলের ওয়াচে। কিন্তু আসুসের নতুন স্মার্টওয়াচে থাকছে নতুন নতুন সব ফিচার।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এনগেজেট জানিয়েছে, আসুসের নতুন স্মার্টওয়াচের নাম ভিভোওয়াচ। এটি একবার চার্জ দিলে ১০ দিন পর্যন্ত ব্যাটারি আয়ু থাকবে।
ভিভোওয়াচকে ব্যবহারকারী স্বাস্থ্যবান্ধব করে তৈরি করা হবে। এতে থাকবে হার্ট রেট ট্রেকিং, জিপিএস। কব্জিতে এটি পড়তে আরামদায়ক হবে।
এটার ডিসপ্লেতে কালো এবং সাদা রঙ ব্যবহার করা হবে। থাকছে রঙিন এলইডি লাইট কমবো।  তবে এটা দিয়ে অ্যানড্রয়েড ডিভাইস পরিচালনা করা যাবে না।