ঢাকাThursday , 16 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জ্ঞান ছড়িয়ে আকাশ ছুঁতে চান রমণীকান্ত

Link Copied!

Agailjharaনিজস্ব প্রতিবেদক: বর্তমান ডিজিটাল যুগে পাঠশালার পাঠদান চিন্তা করা না গেলেও বাস্তবে প্রত্যন্ত অঞ্চলে এখনো এভাবে শিক্ষার আলো ছড়াতে দেখা যায়।
সংসারে অভাব অনটনের মধ্যেও প্রবল চেষ্টায় জ্ঞানের আলো ছড়িয়ে আকাশ ছুঁতে চান আগৈলঝাড়ার রমণীকান্ত বেপারী (৫৫)। তিনি উপজেলার রাজিহার ইউনিয়নের রাংতা গ্রামের রাখাল রায়ের ছেলে।
রমণীকান্ত বেপারীর সমাজের অসহায় শিশুদের শিক্ষাদানের লক্ষে গত ৮ বছর ধরে উপজেলার প্রত্যন্ত অঞ্চল রাংতা গ্রামের রাস্তার পাশে অবস্থিত দুর্গা মন্দিরের সামনের চালাঘরে একটি পাঠশালা প্রতিষ্ঠা করেন। তিনি উচ্চশিক্ষিত না হয়েও সমাজের দরিদ্র ও অসহায় শিশুদের মধ্যে ছড়িয়ে দিচ্ছেন শিক্ষা।
পাঠশালায় বর্তমান প্রজন্মের ৩ থেকে ৭ বছর বয়সের ৪৫ জন শিশুকে পাঠদান দেয়া হচ্ছে। প্রতিদিন সকাল ৮টা থেকে ১টা পর্যন্ত এখানে হাতে খড়ি থেকে প্রথম শ্রেণী পর্যন্ত শিশুদের পড়ানো হয়। পাঠশালা প্রতিষ্ঠার পর থেকে এলাকার শিশুদের শিক্ষাদানে নিরলস পরিশ্রমের ফসল হিসেবে পাঠশালাটি আজ এলাকাবাসীর স্বপ্ন পূরণে সার্থক হয়েছে।
এলাকার দরিদ্র, অসহায়, নিরক্ষর, অর্ধশিক্ষিত, অভিভাবকদের অনুরোধে তাদের ছেলে- মেয়ে (যাদের স্কুলে ভর্তির বয়স এখনও হয়ে ওঠেনি) তাদেরই রমণীকান্তর পাঠশালায় লেখাপড়া করানো হয়। ওই পাঠশালায় শিশুদের বছরে দু’বার পরীক্ষা নেয়া হয়।
শিক্ষক রমণীকান্ত বেপারী জানান, তিনি স্বল্পশিক্ষিত হলেও শিক্ষার প্রসার বিস্তারের জন্য নিরলস কাজ করে যাচ্ছেন। আজীবন করে যাবার প্রত্যাশাও তিনি জানান। তার এই পাঠশালায় শিশুদের অভিভাবকরা নূন্যতম সম্মানী হিসেবে সামান্য কিছু টাকা দেন। ক্লাস শুরুর পূর্বে জাতীয় সংগীতও পরিবেশন করা হয় এই পাঠশালায়। ওই এলাকায় শিশু ছাত্র-ছাত্রী ও তার অভিভাবকদের কাছে রমণীকান্ত বেপারী একটি প্রিয়মুখ।
‍তিনি আরও জানান, এই পাঠশালার মাধ্যমে তিনি রাংতা গ্রামসহ আশপাশের দু’চার গ্রামের মানুষের কাছে নিবেদিত মুখ হিসেবে পরিচিত। রমণীকান্ত বেপারীর প্রত্যাশা পাঠশালায় শিক্ষাদানের মাধ্যমে মৃত্যুর পরেও যেন মানুষ তাকে মনে রাখে।