ঢাকাThursday , 16 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভিসি না সরলে পদত্যাগ করবেন সব শিক্ষক

Link Copied!

shabi-probiসিলেট প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ভিসি আমিনুল হক ভূঁইয়াকে পদত্যাগ করতে চারদিনের আলটিমেটাম দিয়েছেন সরকার সমর্থিত শিক্ষক পরিষদ।
বুধবার রাত ৯টায় পরিষদের সভা থেকে তাকে এ আলটিমেটাম দেয়া হয়।
নিয়োগ বাণিজ্য, দুর্নীতি, অনিয়ম, স্বেচ্ছাচারিতা এবং শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ তুলে ভিসি আমিনুল হককে এ আলটিমেটাম প্রদান করা হয়। এ সময়ে মধ্যে পদত্যাগ না করলে তার বিরুদ্ধে সর্বাত্মক আন্দোলন গড়ে তোলা হবে বলেও পরিষদের সভায় সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সভায় গত রোববার পদার্থবিজ্ঞান বিভাগ এবং ভূগোল ও পরিবেশ বিভাগের ১৭ শিক্ষকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করার অভিযোগে ভিসির প্রতি তীব্র নিন্দা জ্ঞাপন করা হয়।
সভায় আগামী রোববার ৫টা পর্যন্ত সকল শিক্ষক প্রশাসনিক কাজের কর্মবিরতি পালন করবেন বলেও সিদ্ধান্ত নেয়া হয়েছে।
শিক্ষক পরিষেদের আহ্বায়ক সৈয়দ সামসুল আলম বাংলামেইলকে জানান, এ সময়ের মধ্যে উপাচার্যকে পদত্যাগ করতে হবে। যদি তিনি তা না করেন, তবে তার বিরুদ্ধে সোমবার থেকে শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে সর্বাত্মক আন্দোলনের ডাক দেয়া হবে।
তিনি আরো জানান, রোববারের মধ্যে ভিসি আমিনুল হক পদত্যাগ না করলে সোমবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরে দায়িত্বে থাকা সকল শিক্ষক উপাচার্যের কার্যালয়ের সামনে উপস্থিত হয়ে পদত্যাগ করবেন।
এ ব্যাপারে শাবির উপাচার্য আমিনুল হক ভূঁইয়া অবশ্য কোনো মন্তব্য করতে রাজি হননি।