বিনোদন ডেস্ক: নিলয় ও আফরি পাশপাশি বাসায় থাকে। দুজনেই নিজেদের বাসার ছাদে বসে মুঠোফোনে প্রেমালাপ করে। দুজনের মধ্যে দূরত্ব এক গজ হলেও কেউ কাউকে চিনে না। ঘটনাচক্রে দুজনের একই দিনে ব্রেকআপও ঘটে। তারপরও নাটকের গল্প ভিন্ন দিকে মোড় নেয়। আহেমেদ অভির রচনায় এমনই এক গল্প নিয়ে ওয়াসিম আকরাম নিমার্ণ করেছেন একক নাটক ‘ভালোবাসা এক গজ’।
নাটকের গল্পে দেখা যাবে, আফরি বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণী। বাবা-মায়ের কাছে তার চঞ্চলতা ও ছেলেমানুষির কথা আড়ালে থাকলেও, লুকিয়ে লুকিয়ে ঠিকই প্রেম করতো একটি ছেলের সঙ্গে। আর তাদের এই প্রেমালাপ চলতো বাসার ছাদে। তবে তা কেবলই মুঠোফোনে। প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘণ্টার পর ঘণ্টা চলতো সেই ফোনালাপ। ঘটনাচক্রে একই সময় পাশের বাসার ছাদে মুঠোফোনে প্রেমালাপ করতো নিলয়। তবে তারা কেউ কারো দিকে ঠিক মত লক্ষ্য করতো না। একদিন আনিকার চলমান প্রেমের ইতিঘটে। মুঠোফোনেই ঝগড়ার সুত্রপাত, সেখান থেকেই আনিকা তার প্রেমিককে বিদায় দেয়। রাগে বিচলিত আনিকা ঠিক সে দিনই প্রথমবারের মতো পাশের বাসার ছাদে নিলয়কে লক্ষ্য করে। রাগের মাথায় আনিকা সেই তোর কাছে কিছু সাহায্য চাইতে গিয়ে জানতে পায় যে অর্ণবেরও কিছুক্ষণ আগে ব্রেক আপ হয়েছে। এমনই এক মজার গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘ভালোবাসার এক গজ’।
নাটকটিতে অভিনয় করেছেন অভিনয় করেছেন নিলয় আলমগীর, আফরি, তুষার, নিশু শিকদার, জামান, শামিম, কাজী উজ্জল, রিয়াদসহ আরও অনেকে।
নাটকটি সম্পর্কে পরিচালক ওয়াসিম আকরাম বলেন, অসাধারণ একটি গল্প নিয়ে নাটকটি নির্মাণ করেছি । নিলয়-আফরি দুজনেই খুব ভালো অভিনয় করেছে। আমি চেষ্টা করেছি তাদেরকে একটু ভিন্ন রূপে উপস্থাপন করতে । আশা করি নাটকটি সবার ভালো লাগবে।’

