ঢাকাThursday , 16 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অমিত লাবন্যর ‘শেষ কবিতা’

Link Copied!

amit-labonnoবিনোদন ডেস্ক: রবি ঠাকুরের ‘শেষের কবিতা’ অবলম্বনে চলচ্চিত্র নির্মাণ করবেন এ যুগের ব্যস্ত পরিচালক। অমিতের চরিত্রে তিনি নির্বাচন করেছেন জনপ্রিয় এক নায়ককে। তবে নায়িকা লাবন্য হিসেবে বেছে নিয়েছেন নতুন মুখ। চলছে ছবির শুটিং, তবে নবাগত নায়িকার অভিনয় নিয়ে সন্তুষ্ট নয় নির্মাতা। এ নিয়েই ঘটতে থাকে নানা ঘটনা, নাটকীয়তায় এগিয়ে যায় কাহিনী।
গল্পটি একটি নাটকের। নাম ‘শেষ কবিতা’। আহসান কবির লিটনের চিত্রনাট্যে নাটকটি নির্মান করেছেন পারভেজ আমিন। নাটকে চলচ্চিত্র পরিচালকের ভূমিকায় দেখা যাবে ইন্তেখাব দিনারকে। এ যুগের অমিত ও লাবন্য চরিত্রে অভিনয় করেছেন মার্শাল ও নাদিয়া।
সম্প্রতি এই নাটকের শুটিং সম্পন্ন হয়েছে শ্রীমঙ্গল ও হবগঞ্জের বিভিন্ন এলাকায়। নাটকটি কোন চ্যানেলে প্রচার হবে, তা এখনও ঠিক হয়নি। তবে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষ্যে প্রচারের কথা রয়েছে বলে জানা যায়।
এ যুগের অমিত অর্থাৎ মার্শাল নাটকটি নিয়ে বলেন, ‘নাটকের গল্প মৌলিক। নাটকটিতে অভিনয় করে আমি খুশি। দর্শকও নাটকটি পছন্দ করবে।’ বর্তমানে ‘জীবন থেকে নেয়া শহুরে গল্প’, ‘ধন্যি মেয়ে’, ‘১০০ হাত দূরে থাকুন’, ‘সম্রাট’, ‘প্রাণের মানুষ’ ইত্যাদি ধারাবাহিক নাটকে অভিনয় নিয়ে ব্যস্ত আছেন তিনি। এছাড়া দৃষ্টিপাত নাট্যদলের নিয়মিত সদস্য মার্শাল।