ঢাকাThursday , 16 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দলে ফিরেছেন মঈন আলী

Link Copied!

moyen-aliস্পোর্টস ডেস্ক:  চলমান ওয়েস্ট ইন্ডিজ সফরের ইংল্যান্ডের হয়ে টেস্ট দলে ফিরেছেন অফ-স্পিনার অলরাউন্ডার মঈন আলী। আগামী ১৯ এপ্রিল গ্রানাডাতে শুরু তে যাওয়া গ্রানাডা টেস্টের জন্য মঈনকে দলে অন্তর্ভূক্ত করা হয়েছে।
বিশ্বকাপ শেষে পিঠের ব্যথার কারণে মঈন আলী প্রথমে টেস্ট দলে অন্তর্ভূক্ত করা হয়নি। তবে উর্কস্টারশায়ারের  হয়ে ঘরোয়া লিগে কোনো সমস্যা ছাড়াই ব্যাটিং ও বোলিং করেন মঈন। পরবর্তীতে দলের টিম মেডিক্যাল দিয়ে তাকে পরীক্ষা করানোর পর টেস্ট দলে অন্তর্ভূক্ত করে ইসিবি।
গত বছর হোম সিরিজে ভারতের বিপক্ষে নজরকাড়া বোলিং করার পর অফস্পিনে মঈন আলীই ইংল্যান্ডের প্রথম পছন্দ। তাছাড়া গত বছর শ্রীলংকার বিপক্ষে টেস্টে সেঞ্চুরিও করেছেন তিনি। ফলে মঈন দলে যোগ দিলে বোলিংয়ের পাশাপাশি ব্যাটিং শক্তিও বৃদ্ধি পা বে ইংলিশদের।