ঢাকাThursday , 16 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আইপিএল শেষ ফিঞ্চের

Link Copied!

princস্পোর্টস ডেস্ক: হ্যামেস্ট্রিং ইনজুরির কারণে আইপিএল থেকে ছিটকে পড়লেন মুম্বাই ইন্ডিয়ান্সের অস্ট্রেলিয়ান তারকা অ্যারন ফিঞ্চ। ফিঞ্চ এক টুইটবার্তায় নিজেই একথা নিশ্চিত করেছেন।
মঙ্গলবার রাজস্থান রয়্যালসের বিপক্ষে ব্যাটিংয়ের সময় হ্যামেস্ট্রিং ইনজুরির  কারণে ‘রিটায়ার্ড’ হয়ে সাজঘরে ফেরেন অস্ট্রেলিয়ান ওপেনার অ্যারন ফিঞ্চ। বাম ঊরুতে তিনি চোট পান বলে জানা যায়।
বুধবার হ্যামেস্ট্রিং ইনজুরির কারণে ফিঞ্চকে স্ক্যান করা হয়। টুইটবার্তায় তিনি জানান, স্ক্যানের ফলাফল আশাব্যঞ্জক নয়। বোধ হয় আমার এবারের আইপিএলে আর খেলা হচ্ছে না।
চলতি মৌসুমে মুম্বাইয়ের হয়ে ৩ ম্যাচ খেললেও নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি এই অস্ট্রেলিয়ান তারকা। মাত্র ২৩ রান করেছেন তিনি। প্রসঙ্গত, অ্যারন ফিঞ্চ ইংল্যান্ডের ঘরোয়া লিগ চ্যাম্পিয়ন্স ইয়র্কশায়ারের হয়ে বিদেশি কোটার খেলোয়াড়ও।