তথ্যপ্রযু্ক্তি ডেস্ক : রান্না ঘরে নতুন বাবুর্চি এসেছে। সে আপনার জন্য মুখোরোচক খাবার তৈরি করে দেবে। না সে কেনো মানুষ নয়। এটি একটি রোবট। দুই হাতওয়ালা এই রোবটি মানুষের মতই খাবার তৈরি করতে পারে। রান্না ঘরে থালা বাসন পরিস্কারের কাজটিও রোবটকে দিয়ে করানো যায়।২০১১ সালের মাস্টার শেফ চ্যাম্পিয়ন টিম এন্ডারসনের রান্না ঘরে শিক্ষানবিস বাবুর্চি হিসেবে কাজ করছে এই রোবট শেফ। এন্ডারসন বিবিসিকে বলেন, রোবটিকে যে খাবারই রান্না করতে বলা হোক না কেনো সে সেটা শুরু করে দেবো। আপনার জন্য ব্রেক ফাস্ট থেকে শুরু করে লাঞ্চ, ডিনার সবই তৈরি করতে পারবে। তবে এখন রোবটিকে শুধুমাত্র সস তৈরি করতে দেয়া হচ্ছে। এটি সস তৈরি করতে পারদর্শী।’
এই বাবুর্চি রোবটটি তৈরি করেছে ‘মোলে রোবোটক্স’। প্রতিষ্ঠানটি জানিয়েছে, রোবোটিক আর্ম নিয়ে কাজ করছে তারা। এসব রোবটিক আর্মকে কিভাবে ঘরের কাজে লাগানো যা য় তাই নিয়ে গবেষণা করছে প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠানটি রোবটটিকে বলছে মেকানিক্যাল শেফ। রোবটিতে ২০টি মোটর রয়েছে। ২৪ জয়েন্ট এবং ১২৯টি সেন্সরের মাধ্যমে রোবটি নড়াচড়া করতে পারে। তাকে অবশ্য রান্না-বান্না শেখাতে হয়। এজন্য মানুষের সাহায্য লাগে।

