ঢাকাWednesday , 15 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মঙ্গল শোভাযাত্রায় তুষির শুটিং

Link Copied!

tusiবিনোদন ডেস্ক: পহেলা বৈশাখ উদযাপন করেছেন ঠিকই, তবে কখনও মঙ্গল শোভাযাত্রায় যাননি লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার প্রথম রানার আপ নাজিফা তুষি।এবার সেই অপূর্ণতা পূরণ করে ফেললেন।
তবে এবার একটু ভিন্ন ভাবেই যাওয়া হল শোভাযাত্রায়। কারণ শুধু বর্ষবরন, আনন্দফূর্তি নয়- উদ্দেশ্য ছবির শুটিং। ‘আইসক্রিম’ ছবির দৃশ্যধারনের কাজেই মূলত যাওয়া সেখানে।
তুষি বলেন, ‘মঙ্গল শোভাযাত্রায় আগে কখনও যাইনি। এইবারই প্রথম সেখানে গেলাম। তবে এইভাবে যাওয়া হবে সেটা কখনও ভাবিনি। অনেক অনেক মজা হয়েছে সেখানে। প্রথম ছবির শুটিং এবং প্রথমবার সেখানে যাওয়া, সত্যি বলতে আমার অনুভূতি বলে বোঝাতে পারবো না।’ নাজিফা তুষির সঙ্গে এই শুটিং অংশগ্রহণ করেছেন নবাগত রাজ ও উদয়।
গত মাসের ৫ তারিখ থেকে সেন্টমার্টিনে শুরু হয়েছে ছবির শুটিং, দৃশ্যধারনের কাজ টানা চলছে এখনও। ‘আইসক্রিম’ তুষির প্রথম ছবি। এটি পরিচালনা করছেন রেদওয়ান রনি। আর এটি প্রযোজনা করছে পিং পং এন্টারটেইনমেন্ট, পপকর্ন ফিল্মস ও টপ অব মাইন্ড।