বিনোদন ডেস্ক: ২০১২ সালে পূজা ভাটের থ্রিলার মুভি ‘জিসম ২’ দিয়েই বলিউডে অভিষেক হয়েছিল সানি লিওনের। অার তারপর থেকে যেন খবরের শিরোনাম হয়েই আছেন। যাই করছেন না কেন তাই হিটের তালিকায় জায়গা পাচ্ছে। সম্প্রতি তার অভিনীত ‘এক পেহলী লীলা’ ছবিটি বক্স অফিসে রয়েছে হিটের তালিকায়।
ছবিটি মুক্তির প্রথম দু দিনেই ১০ কোটি টাকার ব্যবসা করেছে। সেই সাথে সমালোচকদেরও অনুমান ভুল প্রমাণিত করে দিল সানি। অমিতাভ বচ্চন অভিনীত ‘শামিতাভ’ বা সুশান্ত সিং রাজপুত অভিনীত ‘ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী’ এবং আনুশকা শর্মার ‘এন এইচ ১০’র মত বড় ছবির থেকেও প্রথম দিনে ভালো ব্যবসা করলো সানির ‘এক পেহলী লীলা’।
‘এন এইচ ১০’ এর প্রথম দিনের আয় ছিল ৩.৩৫ কোটি। আর সেই জায়গায় ‘এক পেহলী লীলা’ ৫.৩০ কোটি আয় করেছে। তবে মাল্টিপ্লেক্সের থেকে এই ছবি ‘সিঙ্গেল স্ক্রিন’ এ বেশি ভালো চলছে। ছবি বানাতে খরচ হয়েছে এর থেকেও কম। তাই ছবির প্রযোজক এইবার লাভের মুখ দেখবেন।
তাছাড়া সামনে আসছে সানির ‘কুচ কুচ লোচা হে’ ছবিটি। যেখানে প্রধান চরিত্রেই দেখা যাবে ৩৩ বছর বয়সী এই অভিনেত্রিকে। সব কিছু দেখে মনে হচ্ছে সানি লিওনের বৃহস্পতি এখন তুঙ্গে।

