ঢাকাWednesday , 15 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মঞ্চেই ম্যাডোনার সাহসী ‘লিপলক’

Link Copied!

MADONNAবিনোদন ডেস্ক: ম্যাডোনা মানেই মঞ্চে সুরের বন্যা। আবেদনের উষ্ণ ছোঁয়া। তবে এবার উষ্ণ আবেদন নয়, মঞ্চ মাতালেন জোরপূর্বক চুম্বনে।
সম্প্রতি ক্যালিফোর্নিয়া মেতেছিল ম্যাডোনার সুরের জাদুতে। আর একই মঞ্চে তার সঙ্গে গাইছিলেন পপস্টার ড্রেক। সবই ঠিকঠাক চলছিল। কিন্তু মঞ্চ থেকে বিদায় নেওয়ার আগে হঠাৎ এক কাণ্ড করলেন ম্যাডোনা। চেয়ারে বসে থাকা ড্রেকের ঠোঁটে অতর্কিত চুমু খান ৫৬ বছর বয়সী পপ সেনসেশন ।
এককথায় প্রকাশ করলে বলা যায় ‘বোল্ড কিস’। অপ্রস্তুত ড্রেক হতভম্ব হয়ে যান ম্যাডোনার এই কীর্তিতে। শুধু তাই নয়, সহশিল্পীর সাহসী কান্ডে ব্যাথাও পেয়েছেন। ‘মেটিরিয়াল গার্ল’-এর এই আদরের যন্ত্রণায় মুখে হাত চেপে বসে ছিলেন ড্রেক।
সম্প্রতি এক সাক্ষাতকারে ম্যাডোনা জানিয়েছিলেন, ‘ড্রেকের সঙ্গে প্রেম এবং চুম্বন আমার কাছে স্বপ্নের মতো’। র্বপরিকল্পনা ছাড়াই মঞ্চে চুম্বন করে বাস্তবে স্বপ্ন পূরণ করলেন ম্যাডোনা।
ইতিমধ্যে স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এই চুম্বনের দৃশ্যটি। আর ম্যাডোনা ও ড্রেকের এই কিস কিসসা দেখতে ভিডিওটিতে হিট পড়েছে অসংখ্যবার।