বিনোদন ডেস্ক: বাংলাদেশ জাতীয় জাদুঘর ও বাংলাদেশ সংস্কৃতি বিষয়ক মন্ত্রানালয় বাংলা নববর্ষ ১৪২২ উৎযাপন উপলক্ষে আগামী ১৭ই এপ্রিল ২০১৫, শুক্রবার সন্ধ্যা ৬ টা ৩০ মিনিট এ জাদুঘরের মূল মিলনায়তনে আয়োজন করছে ভারত বাংলাদেশ যৌথ প্রযোজনা সঙ্গীতানুষ্ঠান “এবং রবীন্দ্রনাথ”।
গান, কাব্যপাঠ ও নৃত্যের এই ব্যতিক্রমধর্মী আয়োজনে অংশগ্রহণ করছেন কলকাতার প্রসিদ্ধ জুটি সৌম্যজিত-সৌরেন্দ্র। বাংলাদেশ থেকে অংশগ্রহণ করছেন অভিনেত্রী শম্পা রেজা, সঙ্গীতশিল্পী স্বপ্নীল সজীব ও বাচিকশিল্পী সামিউল ইসলাম পোলাক। মঞ্চস্থ হবে দ্রুপদী নৃত্য কথাকলী। কথাকলী নৃত্য পরিবেশন করবেন ভারতের বিখ্যাত কথাকলী নৃত্যশিল্পী কলামন্ডালম গৌতম। নৃত্য আরো থাকছেন বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরুস্কার প্রাপ্ত অভিনেত্রী চাঁদনী ও মনিপুরি নৃত্যশিল্পী মৌ দাস।
প্রবাদ আছে ‘গ্রেট মেন থিঙ্ক আলাইক’ ঠিক তেমনি রবীন্দ্র পূর্ববর্তী ও পরবর্তী কিছু সাদৃশ্যসম্পন্ন গান কবিতা ও চিন্তাকে এক করে একটি নিরিক্ষাধর্মী সংগীতালেখ্য রচনা করা হয়েছে। রবীন্দ্রসঙ্গীত এর সাথে থাকছে একগুচ্ছ রাগ সঙ্গীত সেই সাথে ঠুমরী, গজল, নজরুল। কাব্যে রবীন্দ্রনাথের কৃষ্ণকলি এর সাথে আছে শেকসপিয়ারের ব্লাকলেডী সনেট, প্রকৃতিপ্রেমী ওয়ার্ডওর্থস কিংবা পথপ্রদর্শক গিবরান এর লেখা।
‘ইঊ আন্ড আই’ প্রসিদ্ধ যুগল সৌম্যজিত-সৌরেন্দ্র তাদের নতুন শব্দনিসর্গ ও নিরীক্ষাধর্মী কাজের জন্য দেশ বিদেশে জনপ্রিয়তার শীর্ষে। ভারতের কিংবদন্তী ৪০ জন সংগীতশিল্পীকে দিয়ে সম্পূর্ণ জাতীয়সঙ্গীত গাইয়ে তারা অর্জন করেছে বিভিন্ন রাষ্ট্রীয় সন্মান। কলকাতার সর্বাধিক বিক্রিত ও জনপ্রিয় রবীন্দ্রসঙ্গীত অ্যালবাম “ট্যাগোর অ্যান্ড উই” তে তারা নতুন ভাবে উপস্থাপন করে শিল্পী শ্রাবণী সেন ও সুনিধী চৌহান কে। মঞ্চায়ন করেছেন প্রসিদ্ধ পরিচালক ঋতুপর্ণ ঘোষ ও অভিনেত্রী অপর্ণা সেন, শর্মিলা ঠাকুরকে । এবছর জাতীয় চলচিত্র পুরুস্কারপ্রাপ্ত পরিচালক সঞ্জয় নাগ এর পারাপার ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক করেন এই যুগল এবং জিতে নিয়েছে নবাগত শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক পুরুস্কার স্টার মির্চি এওয়ার্ড।
বাংলাদেশের সঙ্গীতশিল্পী স্বপ্নীল সজীব। উস্তাদ আলী ইমাম চৌধুরী এর কাছে শাস্ত্রীয়শিক্ষা ও রেজওয়ানা চৌধুরী বন্যার কাছে তার রবীন্দ্র সঙ্গীতশিক্ষা। তার ঔদ্যত্ত আওয়াজ এবং সঙ্গিতের সজীবতা এবং প্রকাশিত অ্যালবাম টেগোর ট্রেজারী , ভাঙ্গা গড়ায় রবীন্দ্রনাথ এবং নীল অতল পরিবেশিত রবীন্দ্রসঙ্গীত তাকে সঙ্গীত স্রোতা মহলে এক অনবদ্য স্থানে বসিয়ে দিয়েছে।
শীর্ষস্থানীয় জনপ্রিয় অভিনেত্রী শম্পা রেজা তার নিপুন অনবদ্য অভিনয়, অনিন্দ্যসুন্দর আওয়াজ ও দৃষ্টিনন্দন ব্যক্তিক্তের জন্য বিখ্যাত। পন্ডিত দ্রুব তারা যোশি এর সঙ্গীতের এই ছাত্রী ও বিশ্ব ভারতীতে জন্মানো রবীন্দ্রপ্রেম তার সাথে আজো বর্তমান। সাথে আবৃত্তি করছেন এই প্রজন্মের জনপ্রিয় তরুণ আবৃত্তিশিল্পী সামিউল ইসলাম পোলাক। তার উচ্ছ্বসিত কণ্ঠস্বর ও উজ্জ্বল প্রতিভা দিয়ে তিনি দেশ বিদেশে পরিবেশন করছেন রবীন্দ্রকাব্য ও নিয়মিত আলোকিত করছেন বাংলাদেশের নাম।
এই নিরীক্ষাধর্মীসংগীতালেখ্যটি উদ্বোধন করবেন বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা জনাব গওহর রিজভী। স্বাগত বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক জনাব ফাইজুল লতিফ চৌধুরী।

