ঢাকাWednesday , 15 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফের ব্যাটিংয়ে ব্যর্থ তামিম

Link Copied!

Tamimস্পোর্টস ডেস্ক: সম্প্রতি শেষ হওয়া বিশ্বকাপের শেষ কয়েকটি ম্যাচে সেভাবে কথা বলেনি তামিম ইকবালের ব্যাট। তখন থেকেই রানে ফেরার জন্য মরিয়া চেষ্টা চালান এ বাঁ-হাতি ওপেনার। কিন্তু বিশ্বকাপ শেষে এখনও রান-খরা কাটিয়ে উঠতে পারেননি এই টাইগার ওপেনার।
বুধবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে বিসিবি একাদশের হয়ে মাত্র ৯ রান করেই সাজঘরে ফিরে যান তামিম। যখন এ বাঁ-হাতি ওপেনার প্যাভিলিয়নে ফিরছিলেন তখন গ্যালারি থেকে সমর্থকরা ‘ভুয়া, ভুয়া’ বলে সম্বসরে চিৎকার করতে থাকেন।
বিশ্বকাপ শেষে দেশে ফিরে  সস্ত্রীক ওমরাহ পালনের জন্য বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল)  সবগুলো ম্যাচ খেলতে পারেননি ওপেনার তামিম ইকবাল। তবে বিসিএলের দুটি ম্যাচে খেললেও ব্যাট-হাতে খুব একটা সফল হতে পারেননি তিনি।  দুটি ম্যাচেই মাত্র ১০ রান করে সংগ্রহ করেছিলেন।
তাই নিজেকে ফিরে পাওয়ার জন্য পাকিস্তানের বিপক্ষে মূল লড়াইয়ের আগে শেষ মুহুর্তে বিসিবি একাদশে অন্তর্ভুক্ত হয়েছিলেন তামিম। ১৫ বল মোকাবেলায় দুই বাউন্ডারিতে ৯ রান করে ব্যক্তিগত বড় ইনিংস গড়ার আভাস দিচ্ছিলেন। তবে  ঐ পর্যন্তই শেষ। রাহাত আলীর ইনসুংঙ্গার ডেলিভারিতে দিকভ্রান্ত হয়ে লেগ বিফোরের শিকার হন তামিম।
বুধবার বিসিবি একাদশের অধিনায়ক হিসেবে মাঠে নামার কথা ছিল নাসির হোসেনের। কিন্তু এদিন পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের  শেষ মুহুর্তে বিসিবি একাদশে অন্তর্ভুক্ত হন তামিম। ব্যাড-প্যাঁচ কাটানোর  জন্য কোচ ও নির্বাচকদের অনুরোধ করে এ বাঁ-হাতি ওপেনার নিজেই  খেলতে  চেয়েছিলেন প্রস্তুতি ম্যাচটি। তামিম ম্যাচটি  খেলায় বিসিবি বিশ্রাম দিযেছিল নাসিরকে।
এদিকে নাসির না খেলায় বিসিবি একাদশের নেতৃত্ব দেন মুমিনুল হক সৌরভ। তবে ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন সৌরভও। ২৩ বলে মাত্র ১২ রান করে সাজঘরে ফিরেন তিনি।