ঢাকাWednesday , 15 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আকরামের টানেই কেকেআরে মাহমুদ

Link Copied!

azharস্পোর্টস ডেস্ক : আইপিএলে পাকিস্তানিরা নিষিদ্ধ! এর বড় কারণ ভারত-পাকিস্তানের রাজনৈতিক টানাপোড়েন। এর মধ্যেও কয়েকজন পাকিস্তানি ভারতের এ-প্রান্ত থেকে ও-প্রান্ত দাপিয়ে বেড়াচ্ছেন। মাইক্রোফোন হাতে রমিজ রাজা-শোয়েব আখতার, কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) মেন্টর হিসেবে ওয়াসিম আকরাম এবং ক্রিকেটার হিসেবে আজহার মাহমুদ।
অবশ্য মাহমুদ খেলছেন পাকিস্তান নয়, ইংল্যান্ডের নাগরিকত্ব নিয়ে। বাকিরা কিন্তু পাকিস্তানের নাগরিক হয়েই বিভিন্ন দায়িত্ব পালন করে যাচ্ছেন ভারতে! প্রশ্নটা উঠেই যায়, এরা কেন ভারতে, পাকিস্তানি ক্রিকেটাররা নয় কেন? বোধ হয় এর সদুত্তর মিলবে না ভারতীয় বোর্ডের তরফ থেকেও।
আজহার আগের দুই আসর খেলেছেন বলিউড ললনা প্রীতি জিনতার দল কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে। এবার নাম লিখিয়েছেন কলকাতা নাইট রাইডার্সে। এখনও নাইটদের হয়ে অভিষেক হয়নি মাহমুদের। অপেক্ষায় আছেন সুযোগের সদ্ব্যবহার করতে।
মাহমুদ বলেন, ‘আমি আমার সেরাটা দিতে চাই। কেকেআরকে আবার চ্যাম্পিয়ন দেখতে চাই। সুযোগ পেলেই আমি চেষ্টা করবো দলের জন্য যেরকম দরকার সেরকম পারফর্ম  করার।’
নাইটদের হেড কোচ ট্রেভর বেলিস। বোলিং মেন্টর হিসেবে আছেন সাবেক পাকিস্তান অধিনায়ক আকরাম। যাকে অনুপ্রেরণা মনে করেন মাহমুদ। তার কথায়, ‘দলে বোলিং মেন্টর হিসেবে  ওয়াসিম ভাই আছেন। পেস বোলিংয়ের খুঁটিনাটি জানার জন্য উনার থেকে ভাল আর কে আছে। আমার নিজেরও অনুপ্রেরণা ছিলেন ওয়াসিম ভাই। এখানে আসতে উনার উপস্থিতিই আমাকে বেশি করে টেনেছে। তার সঙ্গে ড্রেসিংরুম ভাগাভাগি করতে পারবো। এটা সব সময়ই আমার ভাল লাগে।’