বিনোদন ডেস্ক: বৈশাখ উপলক্ষ্যে চলছে নতুন নতুন গানের আয়োজন। তরুণ সঙ্গীতশিল্পী এনজে নয়নও এ উৎসবকে উপলক্ষ্য করে বাজারে এনেছেন নতুন ডুয়েট গান ‘ভালবাসি তোমায়’।
‘দেখেছি যখন হারিয়েছি এই মন/ভেবেছি যখন বুঝেছে এই মন/ ভালোবাসি তোমায়…ভালোবাসি তোমায়।’ শিরোনামের এই গানটির কথা, টিউন এবং কম্পোজ করেছেন শিল্পী নিজে। ডুয়েট এ গানে তার সঙ্গে কষ্ট দিয়েছেন আরেক প্রতিশ্রুতিশীল কণ্ঠশিল্পী ঐশ্বর্য।
বৈশাখে নতুন এ গান সম্পর্কে শিল্পী বলেন, বৈশাখ উপলক্ষ্যে অনেকে একক ও মিক্সড অ্যালবাম এমনকি একটা গান আলাদাভাবে রিলিজ করছে। আমারও সেইরকম একটা প্রয়াস। স্রোতাদের কাছে বৈশাখ একটা নতুন ইমেজ নিয়ে ধরা দেয়। আর সেই আনন্দে স্রোতাদের কাছে নতুন গান নিয়ে আসতে পেরে ভাল লাগছে। আশা রাখি স্রোতারা আমার গানটি শুনবেন এবং মূল্যায়নের জন্য সমালোচনাও পরামর্শ দিবেন। কারণ স্রোতারাই আমার মতো নতুন শিল্পীদের প্রাণ। আর এই গানটার মিউজিক ভিডিও করার ইচ্ছাও আছে। তখন স্রোতারা শোনার পাশাপাশি দেখতেও পারবেন।
শ্রোতারা গানটি i tunes, amazon.com, e tunes, google play, spotify থেকে সরাসরি লিগ্যালভাবে ডাউনলোড ও শুনতে পারবেন।
এর আগে শিল্পী এনজে নয়নের প্রথম অ্যালবাম ‘লাভ@ ফার্স্ট সাইট’ ফাইম মিউজিক থেকে বের হয়েছে। ঈগল মিউজিক থেকে তার দ্বিতীয় মিক্সড অ্যালবাম ‘যাদু’ রিলিজ হয়েছে গত বছর।

