ঢাকাTuesday , 14 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পেনাল্টি নিয়ে হতাশ মেসি

Link Copied!

messiস্পোর্টস ডেস্ক : দলের সেরা তারকা লিওনেল মেসি। ফলে দলের হয়ে পেনাল্টি শটটি তাকেই নিতে হয়। চলতি মৌসুমে পেনাল্টি কিকে বেশ কয়েকটি গোল মিস করেন এই আর্জেন্টাইন ক্ষুদে জাদুকর। এ নিয়ে তিনি হতাশ বলে জানান।
বার্সেলোনা ও আর্জেন্টিনার তারকা লিওনেল মেসি চলতি মৌসুমে ক্লাব ও জাতীয় দলের হয়ে চারটি পেনাল্টি শট থেকে গোল করতে ব্যর্থ হয়েছেন। এর মধ্যে ম্যানচেস্টার সিটির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ, অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে কোপা দেল রে’র ম্যাচ ও ব্রাজিলের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জাতীয় দলের হয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে পেনাল্টি মিস করেন এলএম টেন।
বার্সার অফিসিয়াল এক ম্যাগাজিনকে দেয়া সাক্ষাৎকারে সোমবার পেনাল্টি নিয়ে নিজের হতাশার কথা জানিয়ে মেসি বলেন, ‘হ্যাঁ, ক্লাব ও জাতীয় দলের হয়ে আমি এবার বেশ কয়েকটি পেনাল্টি মিস করেছি, সেটি নিয়ে আমি অনেক হতাশ। পেনাল্টি কিক নেয়ার জন্য আমিই দলের প্রথম পছন্দ। তবে যখন কোনো গোলরক্ষক আপনাকে নিয়ে ‘স্টাডি’ করে তখন সে আপনার আইডিয়া বেশি ধরতে পারে।’
সঙ্গে যোগ করেন মেসি, ‘সত্যি বলতে কী ভালো পেনাল্টি শট রুখা যেকোনো দলের গোলরক্ষকের জন্যই কঠিন। তবে বর্তমান সমযে পেনাল্টি কিক নেয়া কিছুটা কঠিন হয়ে গেছে।’
প্রসঙ্গত, আগামী বুধবার চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের প্রথম লেগে প্যারিস সেন্ট জার্মেই’র (পিএসজি) মাঠে স্বাগতিকদের মুখোমুখি হবে লুইস এনরিকের বার্সেলোনা।