ঢাকাSaturday , 3 October 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

লালমনিরহাটকে ‘ভুট্টার রাজধানী’ করার ঘোষণা মন্ত্রী আসাদুল হাবিব দুলু

Link Copied!

‎গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, লালমনিরহাটকে একটি পূর্ণাঙ্গ কৃষি জেলা এবং ভুট্টার রাজধানী হিসেবে গড়ে তোলা হবে। গোটা বাংলাদেশে ব্র্যান্ডিং ফসল হিসেবে ভুট্টার পরিচিতি আরও বাড়িয়ে তুলতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে হবে। বিগত এক দশকে এ জেলায় ভুট্টার বিপ্লব সাধিত হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) বিকাল ৪টায় লালমনিরহাট জেলা শহরের বিজিবি ক্যান্টিন মোড় এলাকায় লালমনিরহাট জেলা পরিষদের বাস্তবায়নে ১কোটি ১০লক্ষ টাকা ব্যয়ে ঐতিহাসিক ভুট্টা চত্বর নির্মাণ প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। এ সময় লালমনিরহাট জেলা প্রশাসক মুহাঃ রাশেদুল হক প্রধান, লালমনিরহাট পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান, লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হকসহ সরকারি কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
‎ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেন, “ভুট্টায় ভরা সবার ঘর, লালমনিরহাট স্বনির্ভর” এখন থেকে এই স্লোগানকে জেলার সকলকে ধারণ করতে হবে। লালমনিরহাট জেলাকে পূর্ণাঙ্গ কৃষি জেলা ও আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতেই আজ জেলা শহরে জিআই ব্র্যান্ডিং পণ্য ‘ভুট্টা চত্বর’ নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করা হলো। মন্ত্রী বলেন, ভুট্টা চত্বরটি দর্শনার্থী ও পর্যটকদের জন্যও একটি আকর্ষণের কেন্দ্রবিন্দু হবে। একদিন আসবে যেদিন এই ভুট্টা চত্বরটি দর্শনার্থী ও পর্যটকদের জন্যও একটি আকর্ষণের কেন্দ্রবিন্দুতেও পরিণত হতে পারে। নির্মান কাজ শেষ হলে খুব শিঘ্রই এই ভুট্টা চত্বরটি অবলোকন করতে সকলের জন্য উম্মুক্ত করে দেয়া হবে। মন্ত্রী আরও বলেন, জেলার তিস্তা, ধরলা ও রত্নাই নদীর চরাঞ্চলসহ বিভিন্ন উর্বর জমিতে ভুট্টা চাষ দিন দিন অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠছে। কৃষকরা যেন তাদের উৎপাদিত ফসলের সঠিক ও ন্যায্যমূল্য পান, সেজন্য আধুনিক প্রক্রিয়াজাতকরণ এবং বিপণন ব্যবস্থার বহুমুখী উদ্যোগ নেওয়া হচ্ছে। বর্তমান ‎সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরে তিনি জানান, কৃষিবান্ধব নীতি গ্রহণের ফলে আজ এ অঞ্চলের কৃষকরা আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাচ্ছেন। মন্ত্রী বলেন, ​লালমনিরহাট জেলায় ভুট্টা চাষ বর্তমানে কেবল একটি মৌসুমী ফসল নয়, এটি এ অঞ্চলের গ্রামীণ অর্থনীতির অন্যতম চালিকাশক্তি।
‎লালমনিরহাটের ভুট্টার গুণগত মান বিবেচনা করে একে জিআই পণ্য হিসেবে ব্র্যান্ডিং করার মাধ্যমে এর বাজারমূল্য এবং আন্তর্জাতিক পরিচিতি আরও সুদৃঢ় হবে। নতুন এই ‘ভুট্টা চত্বর’ নির্মাণের মধ্য দিয়ে লালমনিরহাটের কৃষির ঐতিহ্য আরও সমৃদ্ধ হবে এবং জেলাটি দেশবাসীর কাছে একটি অনন্য কৃষি জনপদ হিসেবে পরিচিতি লাভ করবে বলে স্থানীয় সচেতন মহল মনে করছে। জেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী​, লালমনিরহাটের আবহাওয়া এবং দোআঁশ ও পলিমাটি ভুট্টা চাষের জন্য অত্যন্ত উপযোগী। বিশেষ করে তিস্তা ও ধরলা নদীর চরাঞ্চলের বালুচরগুলোতে এখন সবুজের সমারোহ ঘটিয়ে সোনাঝরা ভুট্টা উৎপাদিত হচ্ছে। জেলার হাজার হাজার প্রান্তিক ও বর্গা চাষি ভুট্টা চাষের মাধ্যমে তাদের পরিবারের অর্থনৈতিক সচ্ছলতা ফিরিয়ে এনেছেন। পুরুষদের পাশাপাশি গ্রামীণ নারীরাও ভুট্টা মাড়াই, শুকানো ও সংরক্ষণের কাজে যুক্ত হয়ে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছেন। দেশে উৎপাদিত পশুখাদ্য (পোল্ট্রি, মৎস্য ও ডেইরি ফিড) শিল্পের প্রধান কাঁচামাল হিসেবে লালমনিরহাটের ভুট্টার চাহিদা দেশজুড়ে রয়েছে। স্থানীয় চাহিদা মিটিয়ে এই জেলার ভুট্টা সরবরাহ করা হয় দেশের বিভিন্ন বড় বড় শিল্পাঞ্চলে। ‎ভুট্টা চত্বরের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে লালমনিরহাটের মোগলহাট রেল স্টেশন হইতে ধরলা নদীর ঘাট ও মোগলহাট জিরামপুর মন্দির হইতে সোনাউল্লার কুড়া পর্যন্ত রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠিত হয়েছে। বিকাল ৫টায় লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের রেল স্টেশন ও জিরামপুরস্থ লালমনিরহাট স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে এ ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠিত হয়। ভিত্তি প্রস্তর স্থাপন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি। এ সময় লালমনিরহাট জেলা প্রশাসক মুহাঃ রাশেদুল হক প্রধান, লালমনিরহাট পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান, লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হকসহ সরকারি কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নবাসীর দীর্ঘদিনের দাবি পূরণে এগিয়ে আসেন। সেখানে তিনি প্রায় ৩কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য পৃথক ২টি গ্রামীণ রাস্তার উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করেন। এই রাস্তাগুলোর নির্মাণ কাজ সম্পন্ন হলে মোগলহাট এলাকার যোগাযোগ ব্যবস্থার অভূতপূর্ব উন্নয়ন ঘটবে এবং স্থানীয় কৃষি পণ্য সহজে হাট-বাজারে পরিবহন করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন এলাকাবাসী।