ঢাকাMonday , 13 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বান্ধবীর জন্য বাংলাে!

Link Copied!

salmanবিনোদন ডেস্ক: ‘যৌবনের উদ্দীপনায় ভুল তিনি করেছেন ঠিকই। কিন্তু মানুষ হিসাবে অনেকের কাছে তিনি অসাধারণ।’ এমন কথাই বলেন তার পরিচিত মহল। এমনকি ইন্ডাস্ট্রিতেও অনেকে আছেন যারা তাকে ‘গড ফাদার’ মানেন। সালমান খান, এই নায়ক সম্পর্কে বলা হয়ে থাকে বন্ধুদের আপদে-বিপদে সব সময় তিনি পাশে থাকেন। আর এর অন্যথা হয়নি আজও।
বান্ধবী ইলি আব্রাহামের জন্য এবার তিনি ছেড়ে দিলেন নিজের সাধের ফার্ম হাউস। ইলি সুইডিস অভিনেত্রী। বর্তমানে বলিউডের স্ট্রাগলিং নায়িকা। তাই একেই দেশ ছেড়ে বিদেশবাস, তার উপর আবার বলিউডে জমি দখলের লড়াই। আর্থিক ও মানসিক দু’দিক দিয়ে ভেঙে পড়েছিলেন ইলি। এই সময় তার পাশে দাড়ান সল্লু ভাই। ইলির থাকার জন্য ছেড়ে দিয়েছেন তার ফার্মহাউস।
শোনা যাচ্ছে, ইলিকে ‘বন্ধু’ হিসেবে খুব পছন্দ করেন সালমান। অার তাই এই সহযোগিতা। অবশ্য এই ‘বন্ধুত্ব’র মধ্যেও নাকি নিন্দুকে সন্দেহজনক উপাদান খুঁজছেন। বাকিটা সময় বলে দেবে। ‘বিগ বস’ সিজন সেভেন থেকে ইলি এদেশ বেশ পরিচিত মুখ। বলিউডের আপকামিং ছবি ‘ওয়েলকাম-থ্রি’-তে দেখা যাবে তাকে।