ঢাকাMonday , 13 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আগুনে পুড়ে গেছে রিয়ার ফ্ল্যাট

Link Copied!

Riya-Senবিনোদন ডেস্ক: আগুন পুড়ে ছাই সুচিত্রা সেনের নাতনি ও মুনমুন সেনের মেয়ে রিয়া সেনের ফ্ল্যাট। রবিবার রাতে রিয়া সেনের মুম্বইয়ের ফ্ল্যাটে আগুন লাগে। আন্ধেরির রুইয়া পার্ক বিল্ডিংয়ের ৭ তলায় এই ফ্ল্যাটের মালকিন এই অভিনত্রী।
রাত ২টার সময় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় রিয়ার সঙ্গেই ছিলেন তার মা মুনমুন। ঘরে ছিলেন তাদের দুজন পরিচারিকা। আগুন লাগার পর স্বাভাবিক ভাবেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। শোওয়ার ঘরের এসি থেকে ধোঁয়া বেরোতে দেখেসিঁড়ি দিয়ে নিচে নেমে আসেন মুনমুন, রিয়া।আর তাই অক্ষত আছেন তারা।
ধোঁয়া দেখার কিছুক্ষন পরেই আগুন ধরে যায় ভয়াবহ আকারে। পুড়ে ছাই হয়ে যায় ফ্ল্যাটটি। ঘরে প্রচুর পরিমাণে আসবাব এবং ইলেকট্রনিক সরঞ্জাম থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। বেশ কিছুক্ষণের চেষ্টায় দমকলের ৮ থেকে ১০টি ইঞ্জিন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনার পরে মা ও তার সুস্থতার খবর সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে দিয়েছেন রিয়া। তিনি লিখেছেন, ‘আগুনে আমার ফ্ল্যাট সম্পুর্ণ পুড়ে গেছে। খরব দেওয়ার পর দমকল পৌঁছাতে সময় নিয়েছে প্রায় একঘন্টা। এই দেশের প্রতি লজ্জা হয়।’