ঢাকাSaturday , 26 September 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইন্দোনেশিয়াকে হারিয়ে বাংলাদেশের টানা দ্বিতীয় জয়

Link Copied!

২০তম এশিয়ান গেমসের পুরুষ হকি প্রতিযোগিতায় আজ বাংলাদেশ দল ৩-১ গোলে ইন্দোনেশিয়াকে পরাজিত করেছে। পুল ‘এ’-এর এই ম্যাচে দুর্দান্ত পারফর্ম করে বাংলাদেশ টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলে বাংলাদেশ দল দারুণ আধিপত্য বিস্তার করে। দলের পেনাল্টি কর্নার বিশেষজ্ঞ আমিরুল ইসলাম ১১ মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন। এরপর ৩১ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান ২-০ করেন আমিরুল। আর ৩৭ মিনিটে রাসেল মাহমুদ একটি চমৎকার ফিল্ড গোল করে বাংলাদেশের জয় প্রায় নিশ্চিত করে ফেলেন (৩-০)। খেলার ৪৮ মিনিটে ইন্দোনেশিয়ার আল আরধ আউলিয়া পেনাল্টি স্ট্রোক থেকে একটি গোল করে ব্যবধান ৩-১ করলেও তা বাংলাদেশের জয়ে কোনো বাধা হতে পারেনি। চলমান এশিয়ান গেমসে এটি বাংলাদেশের দ্বিতীয় জয়। এর আগের ম্যাচে বাংলাদেশ শ্রীলঙ্কাকে ৫-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছিল। আসরের শুরুটা হয়েছিলো হার দিয়ে। নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী দক্ষিণ কোরিয়ার কাছে ৫-০ গোলে এবং স্বাগতিক জাপানের কাছে ৬-১ গোলে হেরেছিল বাংলাদেশ দল। ২৮ সেপ্টেম্বর গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে শক্তিশালী ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।