বিনোদন ডেস্ক: ‘তৌসিফ ফিচারিং ভলিউম- ২’ শিরোনামের একটি অ্যালবাম নিয়ে বৈশাখে শ্রোতাদের সামনে হাজির হচ্ছেন জনপ্রিয় কণ্ঠ শিল্পী এবং সংগীতপরিচালক তৌসিফ। অ্যালবামে গান থাকছে মোট সাতটি। গানের কথা লিখেছেন শেখ সুমন এমদাদ, ওমর ফারুক, আদিত্য রুপু প্রমুখ। অ্যালবামের বিভিন্ন গানে কণ্ঠ দিয়েছেন তৌসিফ, মিলন, স্বরলিপি, রাজু, নদী, সজল, শাফায়েত, রাহুল এবং জুঁই। অ্যালবামটি প্রকাশ করছে প্রযোজনা প্রতিষ্ঠান সিডি চয়েস। অ্যালবামের মিডিয়া পার্টনার হিসেবে থাকছে বাংলামেইল।
অ্যালবাম সম্পর্কে তৌসিফ বলেন, অনেকদিন ধরেই অ্যালবামের গানগুলো প্রস্তুত করেছি। সাতটি গানের প্রতিটিই একটি আরেকটি থেকে আলাদা। কিছু নতুনত্ব রাখার চেষ্টা করেছি অ্যালবামের গানগুলোতে। শিল্পীরাও ভালো গেয়েছে। আশাকরি অ্যালবামের গানগুলো শ্রোতাদের ভালো লাগবে।

