ঢাকাSaturday , 26 September 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এক পোস্টে ১ কোটি ১১ লাখ লাইক, স্যোশাল মিডিয়াও ‘মাত’ করছেন শ্রীলীলা

বিনোদন ডেস্ক
September 26, 2026 7:16 pm
Link Copied!

দক্ষিণ ভারতীয় অভিনেত্রী শ্রীলীলা। দিনে দিনে অভিনয়ের পাশাপাশি স্যোশাল মিডিয়ায়ও মাত করছেন তিনি। আর সম্প্রতি সে প্রমাণও মিলল। ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অভিনেত্রীর প্রকাশিত একটি ভিডিও এখন পর্যন্ত ১ কোটি ১১ লাখ লাইক পড়েছে। একই পোস্টে মন্তব্য এসেছে প্রায় ৩৬ হাজার ৩০০টি এবং ভিডিওটি দেখা হয়েছে ২৫ কোটি ৮১ লাখ বার। ইনস্টাগ্রামভিত্তিক পরিসংখ্যান ট্র্যাকার রিল্যাক্সে এ তথ্য দেখা যাচ্ছে। ফ্যাশন, ঐতিহ্যবাহী সাজ, ব্যক্তিজীবনের মুহূর্ত কিংবা কাজের খবর—বিভিন্ন ধরনের ছবি ও ভিডিও প্রকাশ করেন তিনি। তবে ওই রিলসটির প্রতিক্রিয়া তুলনামূলকভাবে অনেক বেশি। স্যোশাল মিডিয়ায় জনপ্রিয়তার পাশাপাশি ক্যারিয়ারেও ব্যস্ত সময় পার করছেন শ্রীলীলা। দক্ষিণ ভারতীয় সিনেমার পর এবার বলিউডে অভিষেক হতে যাচ্ছে তার। অনুরাগ বসুর সিনেমায় কার্তিক আরিয়ানের বিপরীতে দেখা যাবে তাকে। ধানুশের সঙ্গে ‘ওম: চ্যাপটার ওয়ান’ সিনেমাতেও অভিনয় করছেন তিনি। এ ছাড়া আরও কয়েকটি সিনেমা রয়েছে তার হাতে।