বিনোদন ডেস্ক: আগামী মে মাসে আমেরিকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢালিউড অ্যাওয়ার্ডস। এতে অংশ নেবেন দেশের নানান অঙ্গনের তারকা শিল্পীরা। এজন্য গত ১২ এপ্রিল ঢাকায় অবস্থিত আমেরিকান দূতাবাসে ভিসার জন্য যান তারকাদের একাংশ।
তারা হলেন মডেল-অভিনেতা নিলয়, মডেল অভিনেত্রী শখ, সংগীতশিল্পি হৃদয় খান, আরফিন রুমি, ইমরান, উপস্থাপিকা পারিহা, নায়লা নাইম সহ অনেকে। এসময় তারা দূতাবাসে অথবা যাওয়ার পথে একজন আরেকজনের সঙ্গে সেলফি তুলে ফেসবুকে পোস্ট করেন।
মে মাসে অনুষ্ঠানটি হওয়ার কথা থাকলেও এখনও নির্দিষ্ট দিন চূড়ান্ত হয়নি।

