ঢাকাMonday , 13 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পিটারসেনের ১৭০

Link Copied!

PITARSONস্পোর্টস ডেস্ক : জাতীয় দলে প্রত্যাবর্তনের দাবি আরও জোরালো করলেন কেভিন পিটারসেন। অক্সফোর্ড এমসিসি ইউ-র বিরুদ্ধে ১৪৯ বলে ১৭০ রান করেন তিনি। ইনিংসে ২৪টি চার ও ২টি ছক্কা হাকিয়েছেন।‌
জাতীয় দল থেকে বাদ পড়ার পর মূলত টি২০ ক্রিকেট খেলতেন কেপি।‌ কিন্তু ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্ব আসার অপেক্ষায় থাকা গ্রেভস তাকে জাতীয় দলে ফেরানোর আশা দেখানোয়, আই পি এলের লোভনীয় চুক্তি ছেড়ে টেস্ট ক্রিকেটে মনোনিবেশ করেছেন তিনি।
গত বছর জানুয়ারির পর এই প্রথম লম্বা ফরম্যাটে মাঠে নামেন পিটারসেন। নেমেই বাজিমাত করলেন।‌ ২০১৩ সালের আগস্টে ওল্ড ট্র্যাফোর্ডে অ্যাশেজের পর যে কোনও ফরম্যাটে এটাই প্রথম শতরান কেপি’র ব্যাট থেকে। তার ব্যাটিং দাপটে ৭ উইকেটে ৪২০ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে দেয় সারে।‌ জবাবে দিনের শেষে অক্সফোর্ড এম সি সি ইউ-র স্কোর ৪ উইকেটে ২৮ রান।‌
এদিকে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস বলেছেন, এখনও পর্যন্ত তিনি জাতীয় দলে যাদের সঙ্গে খেলেছেন তাদের মধ্যে সেরা ব্যাটসম্যান কেভিন পিটারসেন। একটি ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে স্ট্রাউস বলেন, ‘ইংল্যান্ড দলে আমি যাদের সঙ্গে খেলেছি নিঃসন্দেহে তাদের মধ্যে সেরা ক্রিকেটার পিটারসেন। দলের অন্য ক্রিকেটাররা যা না করতে পারতেন পিটারসেন তা পারতেন।’
তিনি আরও বলেন, উত্তেজনা এবং পিটারসেনকে ঘিরে প্রচারণা ইসিবিকে ভিন্ন পথে নিয়ে গিয়েছে এবং আবারও কিছু ম্যাচ ভাল জয়ের মাধ্যমেই তারা ঠিক পথে ফিরতে পারে। স্ট্রাউস মনে করেন, পিটারসেন ইস্যু পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়াটাই ইংলিশ ক্রিকেটের জন্য গুরুত্বপূর্ণ।