ঢাকাMonday , 13 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জিতেও সন্তুষ্ট নন বোল্ট

Link Copied!

boltস্পোর্টস ডেস্ক : কিছুদিন আগে রাষ্ট্রীয় সফরে জ্যামাইকা গিয়েছিলেন বর্তমান বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি তথা মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। সেই সফরে ওবামা জানিয়েছিলেন উসাইন বোল্টের দারুণ ভক্ত তিনি। বিশ্বের ‘দ্রুততম মানব’-এর সঙ্গে পরিচিত সেলিব্রেশন স্টাইলে পোজ দেন মার্কিন প্রেসিডেন্ট। তারপরই গোল্ডেন কামব্যাক বোল্টের!
প্রায় কুড়ি মাস পরে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে ফিরে তিনি সময় করলেন ২০.২০ সেকেন্ড। জামাইকায় ২০০ মিটার স্প্রিন্টে ফিরে এসে ফের সহজেই জিতলেন বিশ্বের সেরা স্প্রিন্টার উসাইন বোল্ট।
তবে জিতলেও সময়টা নিজের মনের মতো করতে পারলেন না। বোল্ট জানিয়েছিন, ২০.২০ সেকেন্ড সময় করে তিনি খুব একটা খুশি নন।২০০ মিটার দৌড়ে ১৯.১৯ সেকেন্ড সময়ে শেষ করে বর্তমান বিশ্বরেকর্ডের মালিক জ্যামাইকার বোল্টই। ২০১৬ সালের রিও অলিম্পিকের দিকেই এখন নজর বোল্টের।