ঢাকাTuesday , 22 September 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলে যুক্ত হলো মার্কেন্টাইল ব্যাংক

Link Copied!

মার্কেন্টাইল ব্যাংক পিএলসি ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে সম্প্রতি রপ্তানি বহুমুখীকরণ খাতে ৩০০০ কোটি, গ্রিন ফ্যাক্টরি বিল্ডিং ও গ্রিন ইন্ডাস্ট্রি খাতে ১০০০ কোটি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে ১০০০ কোটি টাকার মোট তিনটি পুনঃঅর্থায়ন স্কিমে অংশীদারত্ব চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তিতে বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক এ কে এম নুরুন্নবী ও মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের অতিরিক্ত পরিচালক মো. তহিদুল ইসলাম, মার্কেন্টাইল ব্যাংকের আরএমজি ফাইন্যান্সিং ইউনিটের প্রধান ও ভাইস প্রেসিডেন্ট মো. মোস্তাহিদুর রেজা চৌধুরী ও সাসটেইনেবল ফাইন্যান্স ইউনিটের অফিশিয়াল ফোকাল পয়েন্ট মোহাম্মদ হাসিবুল হাকিম খান সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এই স্কিমগুলোতে অংশগ্রহণ করার মাধ্যমে দেশে টেকসই শিল্পায়ন, পরিবেশবান্ধব উৎপাদন ও প্রযুক্তি নির্ভর আধুনিক অর্থনীতি বিকাশে ভূমিকা রাখবে মার্কেন্টাইল ব্যাংক। এতে নতুন কর্মসংস্থান সৃষ্টি, উদ্যোক্তা তৈরি ও দারিদ্র হ্রাস পাবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।