ঢাকাSunday , 20 September 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চুয়েটের ৩ শিক্ষার্থীর মৃত্যুতে বীমা দাবি পরিশোধ করল জেনিথ লাইফ

Link Copied!

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) তিন শিক্ষার্থীর মৃত্যুতে ৬ লাখ টাকার বীমা দাবি পরিশোধ করেছে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমের হাতে বীমা দাবির চেক তুলে দেন জেনিথ লাইফের এসভিপি মোহাম্মদ শাহাদাৎ হোসেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-কর্মকর্তা, মৃত শিক্ষার্থীদের সহপাঠী এবং জেনিথ লাইফের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গত ২৮ জুলাই বিশ্ববিদ্যালয়ের একটি পুকুরে সাঁতার কাটার সময় পানিতে ডুবে মারা যান যন্ত্রকৌশল বিভাগের ২১তম ব্যাচের শিক্ষার্থী অর্ণব সাহা। পরে ১২ আগস্ট একই পুকুরে ডুবে মারা যান ২৪তম ব্যাচের আরও দুই শিক্ষার্থী। তারা হলেন তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের শান্ত দেব এবং কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চমক দত্ত।