ঢাকাSunday , 20 September 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ ব্যাংক ও শাহ্জালাল ইসলামী ব্যাংক এর মধ্যে চুক্তি সই

Link Copied!

চামড়া ও চামড়াজাত শিল্পের বিকাশ ও উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের প্রাক-অর্থায়ন স্কিমে অংশগ্রহণের জন্য শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে ১৬ সেপ্টেম্বর ২০২৬ইং তারিখে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে একটি অংশগ্রহণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো: আনিছুর রহমান এর উপস্থিতিতে বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট এর পরিচালক মো: জবদুল ইসলাম এবং শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো: আব্দুল্লাহ আল-মামুন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে উক্ত চুক্তিতে স্বাক্ষর করেন। দেশের চামড়া ও চামড়াজাত শিল্পের উৎপাদন, রপ্তানি সক্ষমতা বৃদ্ধি এবং এ খাতের উদ্যোক্তাদের প্রয়োজনীয় অর্থায়ন সুবিধা সম্প্রসারণে এ অংশগ্রহণ চুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো: মজিবুর রহমান শেখ এবং শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর এক্সপোর্ট ইনভেস্টমেন্ট বিভাগের এসএভিপি সাইদুর রহমান-সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।