ঢাকাSunday , 20 September 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হেমায়েতপুর-কোনাখোলা সড়ক সংস্কার কাজের উদ্বোধন করলেন আমানউল্লাহ আমান

Link Copied!

ঢাকার সাভারের হেমায়েতপুর (পদ্মার মোড়) থেকে হরিণধরা পর্যন্ত গুরুত্বপূর্ণ সংযোগ সড়কের সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আজ এক অনুষ্ঠানের মাধ্যমে এই সংস্কার কাজের শুভ উদ্বোধন করেন সাবেক মন্ত্রী, ডাকসুর সাবেক ভিপি এবং বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমানউল্লাহ আমান এমপি।গুরুত্বপূর্ণ এই সংযোগ সড়কটির সংস্কার কাজ বাস্তবায়নের দায়িত্বে রয়েছে বাংলাদেশ সরকারের সড়ক ও জনপথ অধিদপ্তর। দীর্ঘদিন ধরে বেহাল দশায় থাকা এই সড়কটির সংস্কার কাজ শুরু হওয়ায় স্থানীয় ব্যবসায়ী, শিল্পকারখানার কর্মী এবং সাধারণ জনগণের দীর্ঘদিনের ভোগান্তির অবসান হতে যাচ্ছে। উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে আমানউল্লাহ আমান এমপি বলেন, “হেমায়েতপুর-হরিণধরা সড়কটি এই অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক যোগাযোগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে আজ সড়ক ও জনপথ অধিদপ্তরের মাধ্যমে এর সংস্কার কাজ শুরু হলো। আমরা নির্ধারিত সময়ের মধ্যে টেকসই এবং মানসম্মত কাজ নিশ্চিত করতে বদ্ধপরিকর, যাতে সাধারণ মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারেন।” উদ্বোধনী অনুষ্ঠানে সড়ক ও জনপথ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে মোনাজাতের মাধ্যমে সংস্কার কাজের সার্বিক সাফল্য কামনা করা হয়।