ঢাকাThursday , 17 September 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আগামী ৬ জুনের আগেই ইউপি নির্বাচন সম্পন্ন করতে চায় ইসি : সানাউল্লাহ

বাসস
September 17, 2026 8:40 pm
Link Copied!

নির্বাচন কমিশন (ইসি) আগামী ৬ জুনের আগেই স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সম্পন্ন করতে চায় বলে জানিয়েছে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও কর্তৃপক্ষের সঙ্গে ইসির প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
প্রধান নির্বাচন কমিশনার এ, এম, এম, নাসির উদ্দিনের সভাপতিত্বে সভায় অন্যান্য নির্বাচন কমিশনারগণ সভায় অংশ নেন। এছাড়া সভায় বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও কর্তৃপক্ষের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভা শেষে আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচনের ব্যাপারে বিশেষ করে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ব্যাপারে আজকের সভায় সবাই সম্মত হয়েছেন যে, আমাদেরকে এই নির্বাচনটা এইচএসসি পরীক্ষার আগে অর্থাৎ ৬ জুনের আগেই সম্পন্ন করতে হবে।’
তিনি বলেন, ‘সভায় কতগুলো বিষয় সামনে এসেছে। বিশেষ করে শিক্ষার ব্যাপারে। বন্যার কারণে মাধ্যমিক শিক্ষার বিভিন্ন স্তরে যে প্রভাব পড়েছে, সেটা এখন কাটিয়ে উঠছে। পাশাপাশি আমাদেরকে অনুরোধ করা হয়েছে, পরীক্ষাগুলো যাতে ব্যাহত না হয়।’
তিনি বলেন, নির্বাচনে প্রশিক্ষণ সমন্বয় এবং ডিউটির জন্য একজন শিক্ষকের অন্ততপক্ষে এক সপ্তাহের প্রয়োজন হয়। কিন্তু তারা যেন তাদের মূল্যায়নের কাজটা করতে পারেন। প্রাক প্রস্তুতির কাজগুলো করতে পারেন। পরীক্ষা যেন ব্যাহত না হয়। আমরা বলেছি, এগুলো অবশ্যই আমলে নিতে হবে এবং এগুলো আমরা এড্রেস করব। আমরা উপলব্ধি করেছি যে, আরো দুই একটা সাইডলাইন ওয়ার্ক আমাদেরকে করতে হবে। বাজেট প্ল্যানিংয়ের কাজও শিগগিরই সম্পন্ন করবো। সেগুলো সম্পন্ন করে যত দ্রুত সম্ভব সুনির্দিষ্ট তারিখ জানিয়ে দেয়া হবে।
আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, সভায় জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন, প্রযুক্তির ব্যবহার নিয়ে আলোচনা হয়েছে। এই নির্বাচনে সেনাবাহিনী থেকে শুরু করে সংশ্লিষ্ট সকল বাহিনী থাকবে।