ঢাকাThursday , 17 September 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ কমার্স ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Link Copied!

বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড (বিসিবিএল), প্রধান কার্যালয়ে ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে। পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান মোঃ আতাউর রহমান প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পর্ষদ নির্বাহী কমিটির চেয়ারম্যান মোঃ মহসিন মিয়া, পর্ষদ অডিট কমিটির চেয়ারম্যান শেখ আশ্বাফুজ্জামান এফসিএ ।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ ওবায়দুল হক। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকদ্বয় মোহাম্মদ জিয়াউল করিম এবং মোঃ জহিরুল আলম । এছাড়াও ব্যাংকের সকল বিভাগীয় প্রধান, নির্বাহী/কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের সম্মানিত চেয়ারম্যান মোঃ আতাউর রহমান বিসিবিএল-এর এই দীর্ঘ পথচলায় আমাদের সফলতা-বিফলতার সমীকরনে আলোকপাত এবং ব্যবসায়িক অভীষ্ট লক্ষ্যে পৌছানোর স্পৃহা ও দিক নির্দেশনা প্রদান করেন। ব্যবস্থাপনা পরিচালক মোঃ ওবায়দুল হক বাংলাদেশ কর্মাস ব্যাংক লিমিটেড এর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ব্যাংকের পক্ষ থেকে সকল গ্রাহক এবং উপস্থতি সকলকে আন্তরকি শুভচ্ছো ও অভনিন্দন জানান।