ঢাকাTuesday , 15 September 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীর হাতিরঝিল লেক থেকে পরিত্যক্ত শটগান উদ্ধার

দৈনিক পাঞ্জেরী
September 15, 2026 10:41 pm
Link Copied!

রাজধানীর হাতিরঝিল লেক থেকে একটি পরিত্যক্ত শটগান উদ্ধার করেছে হাতিরঝিল থানা পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ২টার দিকে হাতিরঝিল থানাধীন পশ্চিম রামপুরা এলাকায় ডাব্লিউ ব্রিজ ও রামপুরা ব্রিজের মাঝামাঝি সুইস গেটের সামনে লেক থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, হাতিরঝিল এলাকায় ডুবুরি হিসেবে কাজ করা সেলিম গাজী মানুষের হারানো মোবাইল ফোন খুঁজতে লেকে ডুব দেন। এ সময় তার হাতে একটি শটগান লাগে। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে শটগানটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। উদ্ধার হওয়া অস্ত্রটি কালো রঙের। এর গায়ে ‘5HR165440’ ও ‘Made in Brazil’ লেখা রয়েছে। অস্ত্রটির পাশে ‘ST-12’ ও ‘BP-MTCL’ লেখা রয়েছে। এর সঙ্গে সিলিংও রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

এ বিষয়ে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ডুবুরি সেলিম গাজীর সহায়তায় লেক থেকে পরিত্যক্ত অবস্থায় শটগানটি উদ্ধার করে। পরে অস্ত্রটি থানার হেফাজতে নেওয়া হয়।