জাতীয় প্রেস ক্লাবের প্রবীণ সদস্য ও বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর সাবেক প্রধান বার্তা সম্পাদক আমিরুল মোমেনীন আর নেই।
১৫ সেপ্টেম্বের ৩টায় ঢাকায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অনেক আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।
আগামীকাল বুধবার বাগেরহাট জেলায় নিজ গ্রামের জামে মসজিদে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
জাতীয় প্রেস ক্লাব সভাপতি হাসান হাফিজ ও সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া আমিরুল মোমেনীনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
এক বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

