ঢাকাSunday , 13 September 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অগ্রণী ব্যাংক মাদারীপুর-গোপালগঞ্জ অঞ্চলের শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

Link Copied!

অগ্রণী ব্যাংক পিএলসি. মাদারীপুর ও গোপালগঞ্জ অঞ্চলাধীন শাখাসমূহের ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা ও লক্ষ্যমাত্রা অর্জনের বিষয়ে ‘শাখা ব্যবস্থাপক সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ( ১১ সেপ্টেম্বর) গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক পিএলসি. ফরিদপুর সার্কেলের সম্মানিত মহাব্যবস্থাপক ও সার্কেল প্রধান জনাব সুপ্রভা সাঈদ। বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর সার্কেলের উপমহাব্যবস্থাপক সাবিনা সুলতানা এবং মাদারীপুর অঞ্চলের উপমহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মোঃ আশরাফ আলী। গোপালগঞ্জ অঞ্চলের উপ মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মোঃ মশিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে মাদারীপুর ও গোপালগঞ্জ অঞ্চলের বিভিন্ন শাখার ব্যবসায়িক অগ্রগতি এবং ২০২৬ সালের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। সম্মেলনে প্রধান অতিথি সুপ্রভা সাঈদ ব্যাংকের ব্যবসায়িক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে মাদারীপুর ও গোপালগঞ্জ অঞ্চলের শাখাগুলোকে ২০২৬ সালের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা শতভাগ অর্জনে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও পরামর্শদেন। তিনি শাখা ব্যবস্থাপকদের নিজ নিজ শাখার ব্যবসায়িক সম্ভাবনা কাজে লাগানো, গ্রাহকসেবা আরও উন্নত করা এবং ব্যাংকের সামগ্রিক ব্যবসায়িক কার্যক্রমে গতি বাড়ানোর আহ্বান জানান। এছাড়াও নতুন উদ্যোক্তাদের মাঝে সরকারের অগ্রাধিকার খাতভুক্ত ঈগঝগঊ খাতে নতুন নতুন ঋণ বিতরণ এবং খেলাপি ঋণ আদায়ের প্রতি গুরুত্বারোপ করেন। সম্মেলনে সংশ্লিষ্ট অঞ্চলের শাখা ব্যবস্থাপকসহ ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।